চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এটিএম জালিয়াতি: গোয়েন্দা জালে আরো ২৬ ব্যক্তি

এনামূল কবীর রূপমএনামূল কবীর রূপম
১:২৯ পূর্বাহ্ণ ১৩, মার্চ ২০১৬
বাংলাদেশ
A A

রাজধানীতে এটিএম জালিয়াতির ঘটনায় তিন বিদেশী নাগরিকসহ ৭ জন জড়িত থাকার বিষয়ে নিশ্চিত হয়েছে ডিবি। সন্দেহভাজন আরও ২৬ জনকে নজরদারীতে রাখার কথা জানিয়েছেন ডিএমপির মুখপাত্র।

ক্রেডিট কার্ড জালিয়াতির ঘটনা ধরা পড়ার পর পর জানা যায়, জালিয়াতি হয়েছে কার্ড ক্লোন করে। শুধু এটিএম বুথে নয়, বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের মেশিন ব্যবহার করেও আত্মসাৎ করা হয়েছে বিপুল অর্থ। আর এই কাজে সহযোগিতা করেছেন ওইসব প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী।

ডিবির তদন্তে উঠে আসে দেশী-বিদেশী নাগরিকদের জড়িত থাকার প্রমাণ। এরই মধ্যে প্রধান আসামী বিদেশী নাগরিক পিউটর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। তদন্তে অনেক অগ্রগতি হয়েছে বলে দাবি ডিবির।

ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম জানান, ৬-৭ জনের সম্পৃক্ততা সম্পর্কে পুরোপুরি নিশ্চিত পুলিশ। এদের মধ্যে কোনো কোনো প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীসহ অন্যান্য ব্যক্তিরা আছেন। জড়িত তিন বিদেশী প্রথম মামলা দায়ের হওয়ার আগেই বাংলাদেশ ত্যাগ করেন।

এছাড়াও কয়েকজন প্রবাসী বাঙালির নামও জবানবন্দীতে আছে। এদের ব্যাপারে যথাযথ আইনী প্রক্রিয়ায় ব্যবস্থা নেয়ার চেষ্টা চলছে বলে জানান তিনি।

এটিএম জালিয়াতির ঘটনায় পুলিশ কর্মকর্তারা জড়িত কি না সরাসরি জবাব দেননি মুখপাত্র।

Reneta

তিনি বলেন, জবানবন্দীতে পিউটর বিচ্ছিন্নভাবে কয়েকজন ‘পরিচিত’ পুলিশ সদস্যের কথা বলেছে। তবে তাদের সঙ্গে পিউটরের ব্যবসায়িক সম্পর্ক আছে কিনা এ ব্যাপারে আদালতে আসামী কিছু বলে থাকলে সেই জবানবন্দী হাতে পাওয়ার পর যাচাই-বাছাই করা হবে।

জড়িত আরও বিদেশী নাগরিকদের খোঁজা হচ্ছে জানান অতিরিক্ত পুলিশ কমিশনার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এটিএম জালিয়াতি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রোবোসাব ২০২৬-এর শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

জুলাই ৭, ২০২৬

ইউনিভার্সিটি অব চানখাঁরপুল ঘিরে দর্শকের আগ্রহ

জুলাই ৭, ২০২৬

ঝামেলামুক্ত ও সাশ্রয়ী ‘প্যাকেজ ভিসা’ প্রকল্প শুরু করেছে সৌদি আরব

জুলাই ৭, ২০২৬

মেসির মতো ‘সমর্থন’ পান না রোনালদো

জুলাই ৭, ২০২৬

সিনেমায় দর্শক নেই, তবে বিশ্বকাপ দেখতে উপচে পড়া ভিড়!

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT