চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ বিএনপির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪১ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০২১
- সেমি লিড, চট্টগ্রাম, জনপদ
A A

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে সব কেন্দ্র থেকে বিএনপির পক্ষের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী শাহাদত হোসেন।

বুধবার নিজের ভোট দিয়ে তিনি বলেন, ‘এখানে আসলে নির্বাচনের কোনো পরিবেশ নেই। আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটি জায়গায় আমাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে এবং এখানে ৮-১১ টা পযন্ত আমাদের মহিলা এজেন্টগুলো দাঁড়িয়েছিলো, তাদেরকে একজন ম্যাজিস্ট্রেট ডেকে ঢুকিয়েছি আমি।’

বিএনপি প্রার্থী শাহাদত হোসেন যে কেন্দ্রে ভোট দেন, সেই বাকলিয়া টিচার্স ট্রেনিং কলেজের প্রশাসনিক ভবন কেন্দ্রেও বিএনপির এজেন্ট ছিলো না।

তিনি আরও বলেন, ‘ভোটের পরিবেশ আমার জন্য এক রকম। সাধারণ ভোটারদের জন্য অন্য রকম। এ কেন্দ্রে ৬৩৬টি ভোট। দুই ঘণ্টা পর আমিসহ ৯টি ভোট পড়েছে।’

সকাল থেকে ভোট কেন্দ্রে ভোটারদের আসতে বাধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন শাহাদত হোসেন।

একজনের ভোট আরেকজন দিয়ে দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

Reneta

তিনি বলেন, ‘‘এই সেন্টারের ৫ নং বুথে আমাদের একজন ভোটার মুস্তাকিম সে ভোট দিতে গিয়ে অপারেটিং প্যানেলে যখন টিপ দিলো, তখন ব্যালেট প্যানেলে গিয়ে দেখে যে, আরেকজন দাঁড়িয়ে তার ভোটটা সে সাথে সাথে নৌকায় দিয়ে দিলো। এখানকার প্রিসাইডিং অফিসার হাবিবুর রহমানকে আমি নিজে এই বিষয়ে অভিযোগ করেছি। তিনি বলেছেন, বিষয়টি দেখছেন।’’

বিএনপি প্রার্থী বলেন,  এই যে আমার ভোট সেন্টারে এই ঘটনা ঘটেছে। সেখানে অন্যান্য সেন্টার কেমন হচ্ছে তা বুঝুন। এখানে প্রচুর সহিংসতার ঘটনা ঘটছে।  সকালে গুলাগুলি হয়েছে।

তবে নির্বাচনে যাই ঘটুক তিনি শেষ অবধি নির্বাচনী মাঠে থাকবেন বলে জানিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম সিটি নির্বাচনচসিকনির্বাচনশাহাদত হোসেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লাল শাপলার বিলে উপচেপড়া ভিড়

পরবর্তী

বিচ্ছেদ হয়ে গেল এলিয়ট ও এমার

পরবর্তী

বিচ্ছেদ হয়ে গেল এলিয়ট ও এমার

চিকিৎসকদের মধ্যে প্রথম ভ্যাকসিন নেবেন ডা. লুৎফর মবিন

সর্বশেষ

ইরানে খেলতে যাওয়ায় মেলেনি ভিসা, ট্রাম্পের সাহায্য চাইলেন স্পেনের বিশ্বকাপজয়ী

জুলাই ১৮, ২০২৬

সহজ প্রতিপক্ষ? আমরা তো বেছে নেইনি: মার্টিনেজ

জুলাই ১৮, ২০২৬

ফাইনালই মেসির শেষ বিশ্বকাপ ম্যাচ? যা বললেন স্কালোনি

জুলাই ১৮, ২০২৬

আমার কাছে মেসিই সর্বকালের সেরা: স্পেন অধিনায়ক রদ্রি

জুলাই ১৮, ২০২৬

‘আর্জেন্টিনা এমন কৌশল ব্যবহার করে, যা ফুটবলে চলতে দেয়া উচিত নয়’

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT