ঘটনা সেই গত মার্চ মাসের। তখন ‘ফ্যান’ সিনেমার শুটিং করতে গিয়ে হাঁটুতে গুরুতর চোট পেয়েছিলেন কিং খান। প্রায় ৬ মাস পরেও সেই চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি তিনি।
শনিবার সেই চোট নিয়ে আবারো ভক্তদের জানালেন, এখনো ব্যথায় থেকে মুক্তি পাননি তিনি।
এ ছবিটির একটি অ্যাকশন দৃশ্য করতে যেয়ে হাঁটুর নিচের পেশিতন্তু ছিঁড়ে যায় শাহরুখের। এজন্য তখন বেশ কয়েকদিন তাকে কোনো কিছু ভর দিয়ে হাঁটতে হয়েছে।
টুইটার বার্তায় শাহরুখ লিখেছে, সত্যিই কঠিন সমস্যা। হাটুর নিচের পেশিতন্তু ছিঁড়ে গেছে। ব্যথা কমাতে প্রচুর ইনজেকশন নিতে হচ্ছে।
মনীশ শর্মা পরিচালিত ‘ফ্যান’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে আগামী বছরের ১৪ আগস্ট।







