চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একদিনে নয়, একাধিক দিনে পাঁচ সিটির নির্বাচন করবে ইসি

সোমা ইসলামসোমা ইসলাম
৯:০৯ পূর্বাহ্ন ৩০, জানুয়ারি ২০১৮
রাজনীতি
A A
নির্বাচন

অতীতের মতো একদিনে নয়, একাধিক দিনে পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচন করবে নির্বাচন কমিশন (ইসি)। ওই নির্বাচন যাতে আইনি জটিলতায় আটকে না যায় সে বিষয়ে আগে থেকেই সর্তক রয়েছে ইসি।

নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তফসিল ঘোষণার পরও আইনি জটিলতার কারণে বন্ধ করতে হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদের উপ-নির্বাচন। ঢাকার দুই সিটিতে যোগ হওয়া নতুন ৩৬টি ওয়ার্ডের নির্বাচনও স্থগিত করতে হয়েছে।

কিন্তু আইন অনুযায়ী মার্চের মধ্যে রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল এবং গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল তফসিল ঘোষণা করতে হবে। নির্বাচনী বিধান বলছে, মেয়াদ শেষ হবার ৬ মাস আগে করতে হবে এই নির্বাচন।

২০১৩ সালের ১৫ জুন একদিনে ওই ৪ সিটিতে নির্বাচন হয়েছিল। আর ৭ জুলাই, ২০১৩ তে হয়েছিল গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন। তবে নির্বাচন প্রক্রিয়াকে সহজ করতে আর একদিনে না করে আলাদা দিনে নির্বাচন করার কথা জানিয়েছে ইসি।

বছর ভরে ইসি বিভিন্ন নির্বাচন নিয়ে ব্যস্ত থাকলেও ৩০ অক্টোবর আগামী জাতীয় সংসদ নির্বাচনের কাউন্টডাউন শুরু করবে। তার আগে বুধবার প্রকাশ হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা ১০ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৮৮৩।

Jui  Banner Campaign
ট্যাগ: নির্বাচন কমিশনসিটি কর্পোরেশন নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT