চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একজন পাকিস্তানী মুক্তিযোদ্ধাকে নিয়ে প্রামাণ্যচিত্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১১ পূর্বাহ্ণ ১৭, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
‘সবাই একজাত’ প্রামাণ্যচিত্রে মো. আফজাল

‘সবাই একজাত’ প্রামাণ্যচিত্রে মো. আফজাল

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেন পাকিস্তানি বংশোদ্ভূত মো. আফজাল। সেই বীর মুক্তিযোদ্ধার গল্প। একজন পশ্চিম পাকিস্তানির সন্তান হয়েও ১৯৭১ সালে কেন তার স্বজাতির বিপক্ষে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি? সেই প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে ‘সবাই একজাত’ প্রমাণ্যচিত্রে। ছবিতে তার কাছ থেকে জানা গেছে ১৯৭১ সালের জাতিগত ভাবনা, মানবতা বিরোধী অপরাধ আর নারী ধর্ষণের মতো ভয়াবহ ঘটনার কথা। বললেন মৃদুল মামুন। ‘সবাই একজাত’ প্রামাণ্যচিত্র পরিচালনা করেছেন তিনি।

গতকাল রোববার সকালে মৃদুল মামুন জানান, কলকাতায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎ​সব ‘সেলুলয়েড ৭১’–এ প্রামাণ্যচিত্র বিভাগে শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্রের পুরস্কার পেয়েছে ‘সবাই একজাত’। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সব্যসাচী চক্রবর্তী, অপরাজিতা ঘোষ, আর জে প্রাভীনসহ অনেকে। ৮-১০ এপ্রিল ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় অনুষ্ঠিত হয় এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎ​সব।

মৃদুল মামুন জানান, এর আগে তিনি ‘কবুতরবাজ’ ও ‘গতিপট’ নামে দুটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেন। এছাড়া জাতীয় সংগীতের ১১০ বছরের ইতিহাস নিয়ে তিনি তৈরি করেন প্রামাণ্যচিত্র ‘আমার সোনার বাংলা’। সরকারি অনুদানে তৈরি প্রামাণ্যচিত্রটি প্রযোজনা করেছে দৃশ্যকার ফিল্মস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মৃদুল মামুন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT