চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এই জয়টা আমাদের নতুন দিগন্তের সূচনা করবে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৯ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

একটু এদিক-ওদিক হলেই শেষটা বিষাদের হতে পারত। ম্যাচের আগে যে চাপকে একপাশে সরিয়ে রাখতে চেয়েছিলেন বাংলাদেশের যুবারা, সেটা প্রায় চেপেই বসে গিয়েছিল। চিত্রনাট্য আর বদলাতে দেননি উইকেটে মাটি কামড়ে পড়ে থাকা অধিনায়ক আকবর আলী। শেষ পর্যন্ত জয় হল তার কঠিন প্রতিজ্ঞার। পাল্টে গেল বাংলাদেশ ক্রিকেটের ইতিহাস।

পচেফস্ট্রুমে রোববার ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপার স্বাদ পেয়েছে বাংলাদেশ যুব দল। ১৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০২ রানে ৬ উইকেট হারানো দলটাকে ক্যাপ্টেন্স নকে দেশের প্রথম বিশ্বকাপের স্বাদ দেন আকবর।

পুরো আসরে মিডলঅর্ডারে ব্যাটিংয়ে সুযোগ না পাওয়া আকবর ফাইনালে যখন নামলেন, ৬২ রানে ৩ উইকেট হারিয়ে বসেছে দল। চোট নিয়ে মাঠ ছেড়েছেন ওপেনার পারভেজ হোসেন ইমন। আকবর নামার কিছুক্ষণ বাদে ফিরে যান শাহাদাত হোসেন দিপু, শামিম হোসেন ও অভিষেক দাস। বাধ্য হয়ে চোট নিয়েই আবারও মাঠে ফেরেন ইমন।

অধিনায়ক ও ইমনের ৪১ রানের জুটি এরপর আস্তে আস্তে পাল্টে দেয় ম্যাচের দৃশ্য। এমন চাপের মুহূর্তে ইমনকে কী বলেছিলেন আকবর? ‘যখন আমি উইকেটে গেলাম তখন আমাদের দরকার ছিল একটা জুটির। আমি অপরপ্রান্তের সঙ্গীকে বললাম যে, আমাদের আর উইকেট হারানো চলে না। খুব সহজ একটা পরিকল্পনা।’

টপঅর্ডারের সাফল্য ফাইনালের আগ পর্যন্ত খুব একটা ব্যাটিং নামা হয়নি আকবরের। এদিন যখন ভীষণ চাপে দল, অধিনায়ক পথ দেখিয়ে ম্যাচসেরা, ‘আমি একজন মানুষ যে সব সময় সবকিছুকে সহজভাবে দেখতে চাই। পুরো আসরে আমি এই প্রথম ভালোভাবে খেলার সুযোগ পেলাম, নেমেই ভাবলাম দিনটাকে স্মরণীয় করে রাখতে।’

‘শেষপর্যন্ত স্বপ্নটা সত্যি হয়েছে। গত দুই বছর ধরে কঠোর পরিশ্রমের ফল মিলেছে। কোচিং স্টাফকে অশেষ ধন্যবাদ যারা আমাদের মাঠে, মাঠের বাইরে দারুণ রকম সমর্থন দিয়েছেন। এটি আমাদের জন্য দারুণ এক অভিজ্ঞতা। তবে এটা কেবল শুরু। আশা করবো এই জয়টা আমাদের নতুন দিগন্তের সূচনা করবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপআকবর আলীলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যে পথে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন

পরবর্তী

৯২তম অস্কারে সেরা সহ-অভিনেতা ব্র্যাড পিট

পরবর্তী

৯২তম অস্কারে সেরা সহ-অভিনেতা ব্র্যাড পিট

অস্কার ২০২০: সেরা মৌলিক চিত্রনাট্য 'প্যারাসাইট'

সর্বশেষ

ইরানে খেলতে যাওয়ায় মেলেনি ভিসা, ট্রাম্পের সাহায্য চাইলেন স্পেনের বিশ্বকাপজয়ী

জুলাই ১৮, ২০২৬

সহজ প্রতিপক্ষ? আমরা তো বেছে নেইনি: মার্টিনেজ

জুলাই ১৮, ২০২৬

ফাইনালই মেসির শেষ বিশ্বকাপ ম্যাচ? যা বললেন স্কালোনি

জুলাই ১৮, ২০২৬

আমার কাছে মেসিই সর্বকালের সেরা: স্পেন অধিনায়ক রদ্রি

জুলাই ১৮, ২০২৬

‘আর্জেন্টিনা এমন কৌশল ব্যবহার করে, যা ফুটবলে চলতে দেয়া উচিত নয়’

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT