চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে পথে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪২ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় রচনা হল যুবাদের হাত ধরে। ভারতকে ৩ উইকেটে হারিয়ে লাল-সবুজের ক্রিকেটপ্রেমীদের আরাধ্য প্রথম বিশ্বকাপের স্বাদ দিলো অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।

এই ফাইনালের আগে দুর্দান্ত ফর্মে ছিল ভারতও। বাংলাদেশের মতোই অপরাজিত ছিল দলটি। সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়েছিল ১০ উইকেটে। সেই দলটাকে ব্যাটিং-বোলিং দিয়ে নাকানিচুবানি খাওয়ানো টাইগার যুবাদের আগ্রাসন ভরা এক বিশ্বকাপ ফাইনাল দেখল ক্রিকেটবিশ্ব!

আসরজুড়ে বাংলাদেশের ম্যাচগুলো লক্ষ্য করলে দেখা যাবে শুধু ফাইনালই নয়, সবগুলো প্রতিপক্ষের উপর ছড়ি ঘুরিয়ে যুবাদের বিশ্বকাপে সেরা হয়েছে আকবর আলীর দল। শুরুটা গ্রুপপর্বে প্রথম প্রতিপক্ষ জিম্বাবুয়েকে দিয়ে।

Banglabid

বৃষ্টি ভেজা ম্যাচে পচেফস্ট্রুমে ২৮ ওভারে ১৩৭ পর্যন্ত তুলেছিল জিম্বাবুয়ের যুবারা। পরে বাংলাদেশের জন্য সেই লক্ষ্য নেমে আসে ২২ ওভারে ১৩২। ওপেনার পারভেজ হোসেন ইমনের ৩৩ বলে ৫৮ রানের ইনিংসে প্রতিপক্ষ বোলারদের ছাতু বানিয়ে মাত্র ৬৮ বলেই ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।

পরের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষেও একপেশে জয়। স্কটিশদের মাত্র ৮৯ রানে অলআউট করে ১৬.৪ ওভারে ম্যাচ ঘরে তোলে টাইগাররা। ২০ রানে ৪ উইকেট নেন স্পিনার রাকিবুল হাসান।

গ্রুপপর্বে বাংলাদেশকে শক্ত প্রতিদ্বন্দ্বীতার মুখে ফেলেছিল পাকিস্তান। বৃষ্টি ভেজা মাঠে প্রথমে ব্যাট করে ১০৬ রান তুলতেই ৯ উইকেট হারিয়েছিল যুবারা। সে ম্যাচটা শেষ পর্যন্ত আর ফল দেখেনি। পাকিস্তানের চেয়ে শ্রেয়তর রানরেটে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে বাংলাদেশ।

Reneta

কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। যাদের বিপক্ষে ২০১৮, ২০১৯ সালে কোনো ম্যাচই খেলা হয়নি টাইগার যুবাদের। এ দুবছর দেখা না হলেও স্বাগতিকদের পাত্তা দেয়নি বাংলাদেশ। প্রথমে ব্যাট করে তানজিদ হাসান তামিমের ৮০ রানে ২৬১ রান তুলেছিল যুবারা।

এরপর বল হাতে জাদু দেখিয়েছেন রাকিবুল হাসান। বিশ্বকাপের হ্যাটট্রিকের কীর্তিতে প্রোটিয়াদের বিপক্ষে ১৯ রানে ৫ উইকেট নেন বাঁহাতি অফস্পিনার। প্রতিপক্ষকে ১৫৭ রানে অলআউট করে ১০৪ রানের জয়ে দ্বিতীয়বারের মতো যুব বিশ্বকাপে সেমির স্বাদ পায় বাংলাদেশ।

সেমিতে বাংলাদেশের জন্য সব বড় প্রতিপক্ষ হতে পারতো স্নায়ু। নিউজিল্যান্ডের পাশাপাশি এ যুদ্ধেও জয়ী বাংলাদেশ। নিউজিল্যান্ডকে ২১১ রানে থামিয়ে দেয়ার পর ৩২ রানে নেই দুই ওপেনার। সেখান থেকে দারুণ এক সেঞ্চুরিতে দলকে দারুণ জয় উপহার দেন মাহমুদুল হাসান জয়। প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে যায় বাংলাদেশ।

শেষে ভারতকে হারিয়ে জিতে ফিরছে বিশ্বকাপটাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপযুব বিশ্বকাপ-২০২০লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছোটদের হাত ধরে বাংলাদেশের বিশ্বকাপ জয়

পরবর্তী

‘এই জয়টা আমাদের নতুন দিগন্তের সূচনা করবে’

পরবর্তী

‘এই জয়টা আমাদের নতুন দিগন্তের সূচনা করবে’

৯২তম অস্কারে সেরা সহ-অভিনেতা ব্র্যাড পিট

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT