চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তরা গণভবন ও রাণীভবানী রাজবাড়ি পরিদর্শন সাময়িক বন্ধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৪ অপরাহ্ন ২৩, ফেব্রুয়ারি ২০২২
জনপদ, নাটোর
A A

নাটোরের উত্তরা গণভবন এবং রাণীভবানী রাজবাড়ি আগামী শনিবার ও রোববার দর্শনার্থীদের বন্ধ ঘোষণা করা হয়েছে।

আগামী ২৬ ও ২৭ ফেব্রুয়ারি শনিবার ও রোববার নাটোরে পঞ্চম বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলা আয়োজন উপলক্ষে এই দুইদিন পরিদর্শন বন্ধের ঘোষণা দেয় জেলা প্রশাসন।

আগামী ২৭ ফেব্রুয়ারি বিকেলে নাটোরের উত্তরা গণভবনে পঞ্চম বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের ত্রিপুরা রাজ্য সরকারের উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্ম। এছাড়া ত্রিপুরা, বিহার ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আরও তিন মন্ত্রী, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী উপস্থিত থাকবেন।

অতিথিবৃন্দ উত্তরা গণভবনে বঙ্গবন্ধুর উপরে একটি আলোকচিত্র প্রদর্শনী দেখবেন এবং রাণীভবানী রাজবাড়ি পরিদর্শন করবেন।

নাটোরের জেলা প্রশাসক এবং উত্তরা গণভবন সার্বিক ব্যবস্থাপনা কমিটির সভাপতি শামীম আহমেদ জানান, নাটোরের উত্তরা গণভবনে পঞ্চম বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলার আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। ভারতের তিনটি রাজ্য সরকারের মন্ত্রী পরিষদ সদস্যসহ গুরুত্বপূর্ণ বিদেশী এবং দেশী অতিথিবৃন্দের পরিদর্শন এবং অনুষ্ঠানে অংশগ্রহণ নির্বিঘ্ন এবং অতিথিবৃন্দের নিরাপত্তা নিশ্চিত করতে নাটোরের দুইটি দর্শনীয় স্থানে দুইদিনের জন্যে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: উত্তরা গণভবননাটোর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT