বিয়ে নয়, ঈদের পর নিজের বিয়ের খবর জানাবেন সংগীতশিল্পী কনা। তবে বিয়েটা যে এ বছরই হবে, এ ব্যাপারে তিনি শতভাগ নিশ্চিত।
কনা এখন আছেন জার্মানিতে। গতকাল শুক্রবার ঢাকা ছেড়েছেন তিনি। এর আগে জানিয়েছেন এবার তিনি জার্মানি, সুইজারল্যান্ড আর সুইডেনে যাচ্ছেন গান গাওয়ার জন্য।
বিয়ের পর অনেক বিত্তবানই সুইজারল্যান্ডে যান হানিমুন করতে। এই দেশ নিয়ে স্বপ্ন দেখেন কনা। বললেন, ‘ওই দেশের অনেক গল্প শুনেছি। ছবির মতো একটি দেশ। আমার সৌভাগ্য, মাকে নিয়ে সেই দেশে যাচ্ছি।’
জানালেন, এ মাসেই তিনটি গানের ভিডিওর শুটিং করেছেন। দেশে ফিরে আরও দুটি গানের ভিডিওর শুটিং করবেন। তার মধ্যে একটি নজরুলসংগীতও থাকবে।








