চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের জন্যই দ্রুত শেষ হচ্ছে ‘ভাইজান এলো রে’র শুটিং

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫২ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

আগের মাসে কলকাতায় ঘটা করেই শুরু হয়েছিল বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব খান অভিনীত ‘ভাইজান এলো রে’ ছবির শুটিং। এই ছবিটি পরিচালনা করছেন কলকাতার জয়দীপ মুখার্জি।

এর আগে একই পরিচালকের সঙ্গে ‘শিকারি’ ও ‘নবাব’ ছবিতে কাজ করেছিলেন শাকিব খান। সম্প্রতি শেষ একই নির্মাতার সাথে শেষ করেছেন মুক্তির প্রতীক্ষায় থাকা ছবি ‘চালবাজ’। এদিকে চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে লন্ডনে চলছে ‍শুরু হয়েছে ‘ভাইজান এলো রে’ ছবির শুটিং। যার কাজ খুব দ্রুতগতিতে চলছে।

এরই মধ্যে সিকোয়েন্স ও গানের দৃশ্যধারণের শুটিং প্রায় শেষের পথে। এ প্রসঙ্গে শাকিব খান চ্যানেল আই অনালাইনকে জানান: ভাইজান এলো রে ঈদে ছবিটি মুক্তি পাবে। এ জন্য খুব দ্রুতগতিতে কাজ চলছে। তিনি আরো বলেন, খুব ঠান্ডাও পড়েছে। কাজ করতে একটু কষ্ট হচ্ছে।

তবে ইউনিটের সবাই এতো আন্তরিক কষ্টের মধ্যেও আনন্দ নিয়ে কাজ করছি। একেবারেই শেষের দিকে শুটিং। আর দুদিন শুটিং করলেই শেষ। ২০ তারিখ দেশে ফিরবো। ভাইজান এলো রে ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন শ্রাবন্তী ও পায়েল সরকার।

সহশিল্পীদের নিয়ে শাকিব খান বলেন, শ্রাবন্তীর সঙ্গে এ নিয়ে দ্বিতীয়বার কাজ করছি। আর পায়েলের সঙ্গে প্রথমবার। মজার বিষয় হলো, কাজ করতে গিয়ে আমরা একে অপরের ভালো বন্ধু হয়ে গেছি। শুটিং শেষে জমিয়ে আড্ডা দিচ্ছি। বেশ ভালোভাবেই সময় কেটে যাচ্ছে।’

ঈদে মুক্তির লক্ষ্যে কলকাতায় এরই মধ্যে ভাইজানের প্রচারণা শুরু করে দিয়েছে ছবিটির প্রযোজনা সংস্থা এসকে মুভিজ। শুধু ভাইজান নয়, দেশে ফিরে শাকিব কাজ করবেন ক্যাপ্টেন খান, সুপার হিরো নামের দুই ছবিতে। এই দুই ছবিতে তার নায়িকা বুবলী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চালবাজজয়দীপ মুখার্জীনবাবভাইজান এলো রেলিড বিনোদনশাকিব খানশ্রাবন্তী
শেয়ারTweetPin4

সর্বশেষ

রিয়াল কোচের মতে লা লিগার চেয়ে চ্যাম্পিয়ন্স লিগ ‘জেতা সহজ’

এপ্রিল ২১, ২০২৬

টিম কুকের বিদায়, অ্যাপলে নতুন অধ্যায়

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

নওগাঁয় একই পরিবারের ৪ জনকে হত্যা

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

এপ্রিল ২১, ২০২৬

চুক্তি না হলে বুধবারে ইরানে আবারও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT