চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের আগে মুক্ত আসরের ত্রাণ পেয়ে খুশি বন্যার্তরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২১ পূর্বাহ্ণ ১১, আগস্ট ২০১৯
কুড়িগ্রাম, জনপদ
A A

বন্যার্তরাও যেন ঈদের খুশি থেকে বঞ্চিত না হয়, সে জন্য ঈদের আগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক সংগঠন ‘মুক্ত আসর’।

শনিবার বিকালে কুড়িগ্রামের উলিপুরের বজরা ইউনিয়নের বীর রহিমের চর ও খামাদামার চরে ২০০টি পরিবারের ত্রাণ সহায়তা দেওয়া হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, সাবান ও লবণসহ প্রয়োজনী সামগ্রী। স্থানীয় লোকজন জানান, এই দুই চরের মানুষ প্রথমবারের মতো ত্রাণ পেলেন।

ত্রাণ পাওয়ার পর ষাটোর্ধ্ব কছিমন বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘হামার (আমাদের) সব আছিল বাহে। বানের (বন্যার) পানি হামার বাড়ি ঘর ভাসায় নিয়া গেইছে। যামরা (যারা) হামাক খাবার দিল আল্লাহ তামার (তাদের) ভালো করুক।’

মুক্ত আসরের প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক সরকার বলেন, বন্যার্তরা যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় তাই আমাদের ভাবনায় ছিল ঈদের আগে তাদের পাশে দাঁড়ানো। সেই পরিকল্পনা আনুযায়ী ২০০ পরিবারের মাঝে আমাদের আজকের এই ত্রাণ সহায়তা। ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন জাগি সহযোগিতায় করে। এই সময়ে আরও উপস্থিত ছিলেন উলিপুর ডট কমের প্রকাশক ও তথ্যপ্রযুক্তিবিদ রূপম রাজ্জাক, গবেষক ও জাগি’র প্রতিষ্ঠাতা আবু হেনা মুস্তফা, শিক্ষক ও সমাজসেবক মাহাবুবার রহমানসহ প্রমূখ।

এর আগে মুক্ত আসর সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াখোলা ইউনিয়নের মহেশকাংলা চরে ত্রাণ সামগ্রী ও কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের নাটুয়ারপাড়া চরে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন কুঁড়ি স্পোর্টস জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বের শুভ উদ্বোধন

জুলাই ২১, ২০২৬

গায়ানা উপকূলে ফেরি ডুবি: নিহত ২৭, নিখোঁজ ৮৩

জুলাই ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

জুলাই ২১, ২০২৬

‘বরবাদ’ টিমের নতুন সিনেমার নাম কি ‘নিঃস্ব’?

জুলাই ২১, ২০২৬

ভারতে নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে নিহত ৯, আটকা অন্তত ১৫

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT