চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদ যাত্রার শেষ দিনে মহাসড়কে দুর্ভোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৮ অপরাহ্ন ০১, সেপ্টেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
ঈদ-বাসের টিকিট

ঈদ যাত্রার শেষ দিনে যানজটে মহাসড়কে আটকে দুর্ভোগ পোহাচ্ছেন ঘরমুখো যাত্রীরা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিভিন্ন পয়েন্টে যানজট লেগে রয়েছে। এলেঙ্গা থেকে চন্দ্রা পর্যন্ত গাড়ি চলছে ধীরগতিতে। ঢাকা-আরিচা মহাসড়কেও রয়েছে যানবাহনের তীব্র চাপ।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা থেকে চন্দ্রা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে গাড়ি চলছে থেমে থেমে। ঈদে ঘরমুখো যাত্রীদের চাপ বেড়ে যাওয়ায় মহাসড়কের এলেঙ্গা, রসুলপুর, করটিয়া বাইপাস, ধেরুয়া রেলক্রসিং, পাকুল্যা এলাকায় খন্ড খন্ড যানজট লেগে রয়েছে। একদিকে যানজট অন্যদিকে এবারের টানা বৃষ্টিতে রাস্তার বেহাল দশায় যাত্রী দুর্ভোগ আরো বেড়েছে। তবে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে জেলা ও হাইওয়ে পুলিশ।

ঢাকা-আরিচা মহাসড়ক ও পাটুরিয়া ফেরি ঘাটেও রয়েছে যানবাহনের তীব্র চাপ। পাটুরিয়া ঘাটে যানবাহনের সারি ১০ কিলোমিটার ছাড়িয়েছে। বিআইডব্লিউটিসি বলছে, ১৯ টি ফেরি দিয়ে যানবাহন পারাপারের কাজ চলছে। তবে, নদীতে স্রোত থাকায় পারাপারে অতিরিক্ত সময় লাগছে। ঘাট এলাকায় যাত্রীদেরকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতে হচ্ছে।

শিমুলিয়া – কাওড়াকান্দি নৌরুটে নাব্যতা সংকটে ফেরি চলাচল ব্যহত হচ্ছে। বিআইডব্লিউটিসি বলছে হঠাৎ নদীর পানি কমে যাওয়ায় নাব্যতা সংকট দেখা দেয়ায় রো রো ফেরি চলাচল ব্যহত হচ্ছে। ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে কয়েক’শ যানবাহন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও তীব্র যানজটে জনদুর্ভোগ চরমে। মেঘনা সেতুর পর মুন্সিগঞ্জ থেকে দাউদকান্দি সেতু পর্যন্ত গাড়ির গতি ধীর।এতে ঘরমুখো মানুষ পড়েছে চরম দুর্দশায়।

Jui  Banner Campaign
ট্যাগ: ঈদযাত্রাদুর্ভোগ
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রচলিত রাজনীতির বাইরে তারেক রহমানের এক ভিন্ন সন্ধ্যা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটে ভারত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মাথায় টিউমার, জরুরি অস্ত্রোপচার- কেমন আছেন তানিয়া বৃষ্টি?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস!

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নির্বাচনের পর শেয়ারবাজারে বড় উত্থান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT