চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদ বিনোদনে ‘ছোটকাকু’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৬ পূর্বাহ্ণ ১৯, জুলাই ২০১৫
বিনোদন
A A

ঈদ বিনোদনে জাতীয় জাদুঘর ও স্বাধীনতা জাদুঘর মিলনায়তনে চলছে শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের রহস্য ও রোমাঞ্চে ভরা কিশোর উপন্যাস ছোটকাকু সিরিজ নিয়ে নির্মাতা আফজাল হোসেনের টেলিফিল্ম কক্সবাজারে কাকাতুয়া ও লেট করে সিলেটে। সবার জন্যে উন্মুক্ত এ প্রদর্শনী চলবে ঈদের ৩য় দিন বিকেল ৪টা পর্যন্ত।

শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের অনবদ্য সৃষ্টি ছোটকাকু। নতুন রহস্যের কিনারা খুঁজতে প্রতি ঈদে চ্যানেল আইয়ের পর্দায় ছোটকাকু নিয়ে হাজির হন নির্মাতা আফজাল হোসেন।

ঈদ বিনোদনের অন্যতম কেন্দ্র জাতীয় জাদুঘর। এবার দর্শনার্থীদের জন্যে, বিশেষ করে শিশু কিশোরদের বিনোদনের অংশ হিসেবে ছোটকাকু সিরিজের কক্সবাজারে কাকাতুয়া আর লেট করে সিলেটে দুটি টেলিফিল্ম এর উন্মুক্ত প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

বিশেষ করে বাচ্চাদের জন্য, স্কুলের ছাত্রছাত্রিদের জন্য চলচ্চিত্র প্রদশর্নির আয়োজন করেছি উল্লেখ করে বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী বলেন, আজকে (রবিবার) আমরা দেখাচ্ছি ফরিদুর রেজা সাগরের কক্সবাজারে কাকাতুয়া, কালকে (সোমবার) দেখাবো লেট করে সিলেটে। সোহরাওয়ার্দি উদ্যানের স্বাধীনতা জাদুঘর একই সঙ্গে খোলা রাখা হয়েছে জানিয়ে লতিফ চৌধুরী বলেন, এখানেও আমরা আজকে (রবিবার) দেখাবো কক্সবাজারে কাকাতুয়া। কালকে (সোমবার) দেখাবো লেট করে সিলেটে। দিনে তিন বার দেখাবো।

বড় পর্দায় কক্সবাজারে কাকাতুয়া আর লেট করে সিলেটে দেখে দর্শনার্থীদের মধ্যেও ছিলো ব্যাপক খুশীর আমেজ।

ঢাকা শহরে বিনোদন টিভি কেন্দ্রিক মন্তব্য করে একজন দর্শনার্থি বড়পর্দায় ছোটকাকু দেখা সম্পর্কে বলেন, হাতপা নাড়িয়ে বাস্তবভাবে দেখার যে আমেজ এটার একটা সুযোগ আরকি। কিশোর এক দর্শক জানায়, ছোট কাকু প্রত্যেক পর্বই দেখা হয়। ভালো লাগে বলেই এখানে আসা। অপর এক কিশোর জানায়, আফজাল হোসেনের মতো বড় মাপের অভিনেতা ছোটকাকু ছবিতে আছে। তাই প্রতি ঈদে আমরা এই চলচ্চিত্রটি দেখে আনন্দ পাই। এখানে বিনা টিকিটে দেখতে পারার সুযোগকে একটি বড় সুবিধা উল্লেখ করে একজন দর্শক জানান, সাধারন মানুষেরা স্টার সিনেপ্লেক্সে গিয়ে সিনেমা দেখার সুযোগ পায় না। এখানে বিনা টিকিটে দেখা যাচ্ছে। একই সাথে জাদুঘরও দেখা হলো আবার মুভিও দেখা হলো।

Reneta

ঈদের ৩য় দিন অর্থাৎ সোমবার সকাল ১১টা, দুপুর ২টা ও বিকেল ৪টায় তিনটি প্রদর্শনী চলবে যথারীতি শাহবাগের জাতীয় জাদুঘর ও স্বাধীনতা জাদুঘর মিলনায়তনে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছোট কাকু
শেয়ারTweetPin

সর্বশেষ

কুনহা-ভিনিসিয়াসে উড়ছে ব্রাজিল

জুন ২০, ২০২৬

দ্রুততম গোলের রেকর্ড সাইবেরির, স্কটল্যান্ডকে হারাল মরক্কো

জুন ২০, ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে নকআউটে যুক্তরাষ্ট্র

জুন ২০, ২০২৬

বাংলাদেশ সফর নিয়ে যা জানাল বিসিসিআই

জুন ২০, ২০২৬

অস্ট্রেলিয়ার সঙ্গে কোথায় পিছিয়ে গেলেন জানালেন ইমন

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT