চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইয়েমেনে সামরিক তৎপরতা কমাচ্ছে সৌদি আরব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫১ অপরাহ্ণ ১৮, মার্চ ২০১৬
আন্তর্জাতিক
A A

ইয়েমেনের শিয়া সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক তৎপরতা কমিয়ে আনার ঘোষণা দিয়েছে সৌদি আরব।

সৌদির সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ আল-আসিরি জানিয়েছেন, বছরখানেক ধরে চলা এই অভিযানের ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায় শেষ’ হয়েছে।

সৌদি আরবের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র।

সৌদি আরবের সামরিক হামলা কমানোর ঘােষণার মধ্যেই ফের ইয়েমেনে অভিযান চালানো সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে বেসামরিক মানুষ হত্যার অভিযোগ তুলেছে জাতিসংঘ।

বিশ্ব সংস্থাটির মানবাধিকার বিষয়ক প্রধান জেইদ রাদ আল হুসেইন বলেছেন, জোট বাহিনী সাধারণ মানুষের প্রাণহানি এড়াতে ‘একাধিকবার’ ব্যর্থ হয়েছে। তবে সৌদি জােটের পাশাপাশি যুদ্ধরত অন্য পক্ষগুলোর বিরুদ্ধেও একই অভিযোগ তুলেছেন হুসেইন।

যুক্তরাষ্ট্রের সমর্থনে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মনসুর হাদিকে পুনরায় ক্ষমতায় বসানোর লক্ষ্যে হুথি বিরোধী অভিযান চালিয়ে আসছে।

Reneta

ইয়েমেনে সৌদির সামরিক অভিযান সীমিত করে আনার ঘোষণা প্রসঙ্গে হোয়াইট হাউসের মুখপাত্র হোসে আর্নেস্ট বলেছেন, তারা ইয়েমেন সংকটের রাজনৈতিক সমাধান চান। ‘বড় অভিযানের পর্ব শেষ করে ইয়েমেনে স্থিতাবস্থা বজায় রাখতে সৌদি জোট নেওয়া সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই।’

‘যুক্তরাষ্ট্র অনেক দিন ধরেই বলে আসছিল, একটি রাজনৈতিক সমাধান ইয়েমেনের জন্য জরুরি এবং যত দ্রুত সম্ভব তার বাস্তবায়ন দরকার।’

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান হুসেইন বলেন, ‘মূলত সৌদি জোটের বিমান হামলায় সাধারণ মানুষের হতাহতের বেশির ভাগ ঘটনা ঘটেছে। ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলের মাসতাবায় বিমান হামলায় ১০৬ বেসামরিক মানুষ নিহত হওয়ার তিন দিন পর তিনি এ অভিযোগ তুললেন।

ঘটনাস্থল পরিদর্শনসহ প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলার পর হুসেইন জানান, সেখানে কোনো সামরিক লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

সৌদি আরব অবশ্য বরাবরই তাদের অভিযানের কারণে সাধারণ মানুষের হতাহতের ঘটনা অস্বীকার করে আসছে। তাদের দাবি, বরাবরই তারা সাধারণ মানুষ যাতে হতাহত না হয়, সে ব্যাপারে সচেষ্ট। অবশ্য মাসতাবার ক্ষেত্রে তারা ঘটনাটি তদন্ত করে দেখবে বলে জানিয়েছে।

পরিসংখ্যান বলছে, ইয়েমেন সংঘাতে এ পর্যন্ত অন্তত ছয় হাজার ২০০ বেসমারিক নাগরিক নিহত হয়েছে। গৃহহীন হয়েছে কয়েক লাখ মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

বোলাররা ভালো করাতেই সহজ হচ্ছে: তাইজুল

মে ১৮, ২০২৬

যাদের নিয়ে ‘অভিষেক’ বিশ্বকাপে যাচ্ছে কেপ ভার্দে

মে ১৮, ২০২৬

চ্যানেল আই বহুমুখী সমবায় সমিতির জমির একাংশ হস্তান্তর করেছে পূর্বাচল রিজেন্ট টাউন

মে ১৮, ২০২৬

এডিপির প্রায় দুই তৃতীয়াংশ বাস্তবায়ন করা হবে সরকারের অর্থায়নে

মে ১৮, ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, র‌্যাব পরিচালনার জন্য নতুন আইন হচ্ছে

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT