চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইলেকট্রনিক মিডিয়ায় নবম ওয়েজবোর্ড অন্তর্ভুক্তির কাজ শুরু: তারানা হালিম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০০ অপরাহ্ণ ২৬, মে ২০১৮
জনপদ, টাঙ্গাইল
A A

তথ্য প্রতিমন্ত্রী এডভোকেট তারানা হালিম বলেছেন, নবম ওয়েজবোর্ডে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অন্তর্ভুক্ত করার কাজ শুরু হয়েছে। শনিবার সকালে টাঙ্গাইল সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তথ্য প্রতিমন্ত্রী একথা বলেন।

তারানা হালিম বলেন, মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানোর জন্য তথ্য মন্ত্রণালয় সারাদেশে তথ্য অভিযান পরিচালনা করেছে। তিনি বলেন, আগামী দুই-তিন মাসের মধ্যে অনলাইন পত্রিকার রেজিস্ট্রেশন কাজ সম্পন্ন করা হবে। তথ্য মন্ত্রণালয় সব সময় সাংবাদিকদের কল্যাণের জন্য কাজ করছে। ইতোমধ্যে সাংবাদিকদের জীবনযাত্রার মান উন্নয়নে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশী চ্যানেলগুলো প্রতিবছর ১৪০ মিলিয়নের মতো খরচ করে। নিজস্ব স্যাটেলাইট হওয়ার কারণে এটি এখন থেকে সাশ্রয় হবে। তিনি বলেন, ৭ থেকে ৮ বছরের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইটের নির্মাণ খরচ উঠে আসবে, এরপর থেকে যা হবে তা লাভ। ইতোমধ্যেই যে সকল দেশে ফুট প্রিন্টিং আছে সে সকল দেশের সাথে ব্যবসায়িক আলাপ চলছে। এটা দৃশ্যমান লাভ।

তিনি বলেন, আমরা বিশ্বে স্যাটেলাইট স্থাপনে ৫৭তম দেশ হয়েছি। এটি জাতীয় গৌরবের বিষয়। বিএনপি এই জাতীয় গৌরবের অংশীদার হতে পারত, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি ধন্যবাদ জানিয়ে। কিন্তু সেই গৌরবের অংশীদার তারা হতে পারেননি। বিএনপি দলীয় চিন্তা চেতনার ঊর্ধ্বে উঠতে পারেনি।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসন থেকে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন কামনা করে সাংস্কৃতিক আন্দোলনের নেত্রী তারানা হালিম বলেন, এলাকার এমপি না হয়েও আমি দু’টি উপজেলায় নতুন নতুন রাস্তা-ঘাট-ব্রিজ-কালভার্ট নির্মাণসহ অনেক উন্নয়ন কর্মকাণ্ড করেছি। অনেক উন্নয়ন কাজ চলমান আছে এবং বেশ কয়েকটি উন্নয়ন কাজ টেন্ডারের প্রক্রিয়ায় আছে। দুই উপজেলার সর্বস্তরের মানুষ আমাকে ভালবেসে, আমার পাশে আছে। আমিও সুখ-দুঃখে তাদের পাশে আছি এবং থাকবো।

তবে দল তাকে মনোনয়ন না দিলেও তিনি নৌকার প্রার্থীর পক্ষে কাজ করবেন বলে জানান তারানা হালিম।

Reneta

সভায় টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এডভোকেট তারানা হালিমতারানা হালিমনবম ওয়েজবোর্ড
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঐতিহ্যের ১০ জুন: লুইস দে কামোয়েন্স ও পর্তুগিজ আত্মপরিচয়ের দিন

জুন ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডের বেলফাস্টে ছুরি হামলার পর অভিবাসনবিরোধী বিক্ষোভ

জুন ১০, ২০২৬

‘আমরা সর্বস্ব দিয়ে দেব, যেমন সবসময় দিয়ে এসেছি’

জুন ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত

জুন ১০, ২০২৬

পুশ-ইনের বিরুদ্ধে জামায়াত-এনসিপি জোটের দুই দিনের বিক্ষোভ কর্মসূচি

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT