চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানের পার্লামেন্ট এবং আয়াতুল্লাহ খোমেনির মাজারে সন্ত্রাসী হামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৩ অপরাহ্ণ ০৭, জুন ২০১৭
আন্তর্জাতিক
A A
ইরানের পার্লামেন্ট

রাজধানী তেহরানে ইরানের পার্লামেন্ট ভবন এবং তাদের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনির মাজারে একই সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পার্লামেন্টের এক নিরাপত্তা প্রহরী এবং মাজারে আরেক প্রহরী নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

তবে স্থানীয় সংবাদ সংস্থা ‘তাসনিম’-এর বরাতে গার্ডিয়ান জানিয়েছে, পার্লামেন্ট হামলায় মোট নিহতের সংখ্যা ৭। তবে ঘটনাস্থলে উপস্থিতদের কাছ থেকে তথ্য নিয়ে সংখ্যাটি জানানো হযেছে বলে তাসনিম জানিয়েছে। বিষয়টি নিরাপত্তা বাহিনীর কাছ থেকে নিশ্চিত করা যায়নি বলে একে ‘অসমর্থিত সূত্র’ উল্লেখ করে তথ্যটি প্রকাশ করেছে গার্ডিয়ান।

ইরানের গণমাধ্যমগুলো জানিয়েছে, বেশ কয়েকজন হামলাকারী হঠাৎ করেই একে-৪৭ রাইফেল নিয়ে পার্লামেন্ট ভবনে ঢুকে গুলি চালাতে শুরু করে বলে এক সংসদ সদস্যের সূত্রে জানায় দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি। ইরানের এমপি এলিয়াস হজরতি বলেছেন, তিনজন হামলাকারীর দু’জনের হাতে কালাশনিকভ রাইফেল এবং একজনের কাছে একটি কোল্ট পিস্তল ছিল।

Banglabid

এক প্রত্যক্ষদর্শীর বরাতে রয়টার্স পার্লামেন্টে গোলাগুলির ঘটনা থেমে গেছে বলে এর আগে জানায়। নিরাপত্তা বাহিনীর সদস্যরা পার্লামেন্ট ভবনের ভেতরে এবং বাইরে ছড়িয়ে পড়েছে। তবে আইআরআইবি থেকে জানানো হয়েছে, পার্লামেন্টে হামলা এখনো চলছে এবং ওই হামলার ঘটনায় ৮ জন আহত হয়েছে। আইএসএনএ-কে এমপি সৈয়দ হোসেন নাকাভি-হোসেনি বলেছেন, তিন বন্দুকধারী এখনো এমপি কার্যালয়ে রয়েছে।

ইরানের পার্লামেন্ট
আয়াতুল্লাহ খোমেনির মাজার

অন্যদিকে আরেক এমপি বার্তা সংস্থা আইএসএনএ-কে বলেছেন, পার্লামেন্টে হামলাকারীর সংখ্যা মোট ৪ জন। তাদের মধ্যে একজনের গায়ে কোনো ধরণের বেল্ট লাগানো আছে। তাকে নিরাপত্তাবাহিনীর সদস্যরা এখনো ঘিরে রেখেছে।

হতাহতের তথ্য নিয়ে এখনো পরস্পরবিরোধী তথ্য দিচ্ছে সংবাদমাধ্যমগুলো।

Reneta

একই সময়ে পার্লামেন্ট ভবন থেকে বহু কিলোমিটার দক্ষিণে ইরানের আধুনিক ইসলামিক প্রজাতন্ত্রের জনক ও ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমিনির মাজারেও গুলিবর্ষণের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে বিবিসি।

মাজারের জনসংযোগ কর্মকর্তা আলী খলিলি বার্তা সংস্থা আইআরএনএ-কে জানায়, সেখানে হামলাকারীদের একজন মাজারের বাইরে অবস্থিত ব্যাংকের সামনে আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছে। ওই হামলায় একজন নিহত এবং ৫ জন আহত হয় বলে জানান তিনি।

আইআরআইবি জানিয়েছে, মাজারে আত্মঘাতী হামলাকারীসহ মোট ৪ জন হামলা চালায়। সেখানে এক নিরাপত্তারক্ষী নিহত ও ৪ জন আহত হয়েছে। এ ঘটনায় নিরাপত্তারক্ষীদের হাতে এক বন্দুকধারী নিহত এবং এক নারী আটক হয়েছে বলেও জানানো হয়েছে।

একই সঙ্গে ইরানের পার্লামেন্ট এবং আয়াতুল্লাহ খোমেনির মাজারে হামলার বিষয়টিকে ‘সমন্বিত হামলা’ হিসেবেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

ইরানের পার্লামেন্ট এলাকা খুবই সুরক্ষিত একটি জায়গা। সেখানে কীভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে হুট করে হামলাকারীরা ঢুকে পড়ল, তা এখনো স্পষ্ট নয়। এছাড়াও বন্দুকের মালিকানার বিষয়টি ইরানে খুবই কঠোর আইন দ্বারা নিয়ন্ত্রিত। তাই ধারণা করা হচ্ছে, পার্লামেন্ট এবং খোমেনির মাজারে হামলার জন্য ব্যবহৃত অস্ত্রগুলো পাচার করে অবৈধ উপায়ে ইরানে ঢোকানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানসন্ত্রাসী হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

কমলাপুর স্টেডিয়ামের বেহালদশা দেখে প্রশাসককে বরখাস্ত করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের ‘শান্তি পরিকল্পনা’ প্রত্যাখ্যান ইসরায়েলের

আগস্ট ৯, ২০২৬

মস্কোর পর ওরেনবুর্গ, মূল প্রতিযোগিতায় যুবরাজের ‘অতল’

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

আগস্ট ৯, ২০২৬

মস্তিষ্কে রক্তক্ষরণ: রাবি শিক্ষার্থী এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায়

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT