চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের ‘শান্তি পরিকল্পনা’ প্রত্যাখ্যান ইসরায়েলের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৯ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজার জন্য প্রস্তাবিত ১৫ দফা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, হামাস সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না।

রোববার (৯ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

মন্ত্রিসভার এক বৈঠকে নেতানিয়াহু বলেন, ইসরায়েল এই ১৫ দফা দলিল প্রত্যাখ্যান করছে। হামাস সত্যিকার অর্থে নিরস্ত্র না হওয়া পর্যন্ত আইডিএফ কোনো সেনা প্রত্যাহার করবে না। আমাদের বাহিনী ও নাগরিকদের বিরুদ্ধে হুমকি প্রতিহত করাও অব্যাহত থাকবে।

Banglabid

এর আগে শনিবার হামাস জানিয়েছিল, তারা যুক্তরাষ্ট্রের সমর্থিত এই শান্তি পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে প্রস্তুত। একই সঙ্গে পরিকল্পনা বাস্তবায়নে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানায় সংগঠনটি।

হামাস ট্রাম্পের শান্তি বোর্ডকে জানিয়েছে, তারা পরিকল্পনার সর্বশেষ ধাপ বাস্তবায়নে প্রস্তুত। ওই ধাপ অনুযায়ী, যুদ্ধবিধ্বস্ত গাজায় হামাসের সদস্যরা একটি নবগঠিত ফিলিস্তিনি শাসক কমিটির কাছে অস্ত্র হস্তান্তর করবে।

শনিবার হামাসের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, হামাস ও অন্যান্য গোষ্ঠীগুলো মধ্যস্থতাকারীদের কাছে চুক্তি বাস্তবায়ন শুরু এবং দ্বিতীয় ধাপে যাওয়ার প্রস্তুতির কথা নিশ্চিত করেছে। তবে এর জন্য ইসরায়েলের অনুমোদন এবং চুক্তি বাস্তবায়নে ইসরায়েলের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলেও জানান তিনি।

Reneta

এদিকে কয়েক দিন আগে সংযুক্ত আরব আমিরাতসহ আরও সাতটি মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশ একটি যৌথ বিবৃতি দিয়েছে। এতে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে তীব্র সমালোচনা করা হয়।

দেশগুলো অভিযোগ করেছে, ইসরায়েলের সামরিক কর্মকাণ্ড সংঘাতের অবসানের লক্ষ্যে ট্রাম্পের প্রস্তাবিত শান্তি কাঠামো বাস্তবায়নের পথে বাধা তৈরি করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরান যুদ্ধ ২০২৬ডোনাল্ড ট্রাম্পপ্রধানমন্ত্রীবেঞ্জামিন নেতানিয়াহুমার্কিন প্রেসিডেন্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT