চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমরুলকে ফিরিয়ে ফাইনালের স্কোয়াড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৩ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) সেঞ্চুরি করে পুরস্কারটা হাতেনাতেই পেলেন ইমরুল কায়েস। বাঁহাতি এই ব্যাটসম্যানকে ফিরিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচের স্কোয়াড দিয়েছে বিসিবি। ইমরুল ফিরলেও স্কোয়াড থেকে বাদ পড়েননি কেউ। গত দুই ওয়ানডের ১৫ জনের দলে কেবল একজন বাড়ানো হয়েছে।

প্রথম দুই ম্যাচের স্কোয়াডেও ছিলেন ইমরুল। তবে চোটের কারণে একাদশে বিবেচিত হননি। চোট সেরে ওঠায় টেস্ট সিরিজের প্রস্তুতি নিতে এই ওপেনারকে পাঠানো হয় বিসিএল খেলতে। সেখানে তৃতীয় রাউন্ডে সাউথ জোনের হয়ে ১১৮ রানের ইনিংস উপহার দিয়ে আবারও দলে ফিরলেন তামিমের উদ্বোধনী সঙ্গী।

গত চার ম্যাচে ওপেনার এনামুল হক বিজয় রানখরায় থাকায় ফাইনালে তামিম ইকবালের সঙ্গী হতে পারেন ইমরুলই।

আগামী শনিবার শের-ই-বাংলা স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও চণ্ডিকা হাথুরুসিংহের শ্রীলঙ্কা। ম্যাচ মাঠে গড়াবে বেলা ১২টায়।

ফাইনালের বাংলাদেশ দল
তামিম ইকবাল, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, সানজামুল ইসলাম, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক) মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, আবুল হাসান রাজু।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইমরুলত্রিদেশীয় সিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬

বোলাররা ভালো করাতেই সহজ হচ্ছে: তাইজুল

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT