চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইবাদতের ৫ উইকেট, শামসুর রহমানের সেঞ্চুরি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৪ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

জাতীয় দলের দুই ব্যাটসম্যান লিটন দাস ও মোসাদ্দেক হোসেনের ব্যর্থতার দিনে দারুণ বোলিং করেছেন ইবাদত হোসেন। তার তোপেই ২২০ রানে গুটিয়ে গেছে সেন্ট্রাল জোন। বিসিএলের দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনের শেষ বেলায় ব্যাটিংয়ে নেমে জুনায়েদ সিদ্দিকের উইকেট হারিয়ে ৭২ রান তুলেছে নর্থ জোন। অন্য ম্যাচে শামসুর রহমানের ব্যাটিং নৈপুণে সাউথ জোনের বিপক্ষে প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে ইষ্ট জোন

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বুধবার টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সেন্ট্রাল জোনের। পেসারদের দাপটে ২৪ রানেই চার ব্যাটসম্যানকে হারায় তারা। ৩ রান করা লিটন দাস। নাজমুল হোসেন শান্ত ও মার্শাল আইয়ুবকে বিদায় করেন ইবাদত। মোসাদ্দেক ফেরেন জিয়াউর রহমানের বলে।

১৪৫ বলে ১৩ চার ও ১ ছক্কায় মজিদ করেন সর্বোচ্চ ৭৬ রান। সেন্ট্রাল জোনের ইনিংস দ্রুত শেষ করেন ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট পাওয়া ইবাদত। ৫১ রানে ৬ উইকেট নেন তিনি। তার আগের সেরা বোলিং ছিল ৪/৩২।

Banglabid

পরে ব্যাটিংয়ে নেমে দ্রুত জুনায়েদকে হারায় নর্থ জোন। মিজানুর রহমান ও ফরহাদ হোসেন বাকি সময় কাটিয়ে দেন। মিজানুর ৩৪ ও ফরহাদ ৩১ রানে অপরাজিত রয়েছেন।

অন্য ম্যাচে শামসুর রহমানের ব্যাটিং নৈপুণে সাউথ জোনের বিপক্ষে প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে ইষ্ট জোন। প্রথম দিন শেষে ৪ উইকেটে ৩১৪ রান সংগ্রহ তাদের।

রাজশাহীতে সাউথের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে, রনি তালুকদার ও শামছুর রহমানের ব্যাটে শুরুটা ভালো হয় ইষ্ট জোনের। উদ্বোধনী এই জুটিতে আসে ৯২ রান। ব্যক্তিগত ৫৩ রান করে রনি বিদায় নিলেও সেঞ্চুরি পেয়েছেন শামসুর রহমান। ফজলে মাহমুদের বলে আউট হওয়ার আগে ১৫৩ রান করেন তিনি। এরপর মাহমুদুল হাসান ২১ ও ১ রান করে জাকির হাসান বিদায় নিলে চাপে পরে ইষ্ট জোন।

Reneta

তবে তাসামুল হক ও ইয়াসির আলী’র ব্যাটে– স্বস্তি নিয়েই দিন শেষ করেছে ইষ্ট জোন। তাসামুল ৪৭ ও ২৬ রান করে অপরাজিত আছেন ইয়াসির। ৩ উইকেট নিয়েছেন আব্দুর রাজ্জাক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইবাদত হোসেনবিসিএল
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT