চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউরোপিয়ান সোনার বুট: মেসিকে ধাওয়া করছেন যারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৫ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ঘরোয়া লিগে নিজেদের ক্লাবকে সেরা করার সঙ্গে ব্যক্তিগত লড়াইয়েও রয়েছেন ইউরোপের তারকা ফুটবলাররা। মৌসুম শেষে সব লিগ মিলিয়ে শীর্ষ গোলদাতা পেয়ে যাবেন ইউরোপিয়ান সোনার বুট।

১৯৯৬-৯৭ মৌসুম থেকে লিগের মান অনুযায়ী একটি পয়েন্ট পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে। সেরা পাঁচটি লিগের জন্য পয়েন্ট নির্ধারণ করা হয়েছে দুই। ৬ থেকে ২১ নম্বর লিগের জন্য পয়েন্ট নির্ধারণ করা হয়েছে ১.৫ এবং বাকি লিগগুলোর জন্য ১।

গত তিনবার এই পুরস্কার পেয়েছেন বার্সেলোনার ফুটবলাররা। দু’বার লিওনেল মেসি এবং একবার তার সতীর্থ লুইস সুয়ারেজ।

গত তিনবারের মতো এবারও এই বুটের অন্যতম দাবিদার বার্সার ফুটবলার। সুয়ারেজের চেয়ে এবার অনেক এগিয়ে অধিনায়ক মেসি। তবে এগিয়ে থাকলেও স্বস্তিতে নেই আর্জেন্টাইন তারকা। পেছন থেকে এলএম টেনকে ধাওয়া করছেন আরও অন্তত চারজন।

লিওনেল মেসি (৩৩ গোল/পয়েন্ট ২) – ৬৬ পয়েন্ট
লা লিগায় এই মুহূর্তে সর্বোচ্চ গোলদাতা বার্সেলোনার অধিনায়ক। দ্বিতীয় স্থানে থাকা লুইস সুয়ারেজের থেকে ১২ গোল এগিয়ে তিনি। গত দু’বছর ইউরোপিয়ান সোনার বুট জিতেছেন আর্জেন্টিনা মহাতারকা। চলতি মৌসুম জিতলে হ্যাটট্রিক করবেন। লিগ প্রায় নিশ্চিত ফলে চ্যাম্পিয়ন্স লিগের কথা ভেবে তাকে লিগের বাকি ম্যাচে নাও নামাতে পারে বার্সা।

কাইলিয়ান এমবাপে (৩০ গোল/পয়েন্ট ২) – ৬০ পয়েন্ট
শীর্ষে থাকা মেসিকে তাড়া করছেন দ্বিতীয় স্থানে থাকা তরুণ ফরাসি ফুটবলার কাইলিয়ান এমবাপে। ফরাসি লিগে এই মুহূর্তে সর্বোচ্চ গোলদাতা পিএসজি তারকা। ইতিমধ্যেই ঘরোয়া লিগ জিতে নিয়েছে তার ক্লাব। বাকি ম্যাচগুলোতে গোল করে ব্যবধান বাড়াতে চান তিনি।

Reneta

ফ্যাবিও কোয়াগলিয়ারেল্লা (২২ গোল/পয়েন্ট ২) – ৪৪ পয়েন্ট
তালিকায় কিছুটা পিছিয়ে থাকলেও, তৃতীয় স্থানে রয়েছেন কোয়াগলিয়ারেল্লা। ইতালিয়ান লিগে এই মুহূর্তে সর্বোচ্চ গোলদাতা সাম্পদোরিয়ার এ ফুটবলার। ইতালির বর্ষীয়ান এই ফুটবলার ইতিমধ্যেই ঘরোয়া লিগে পিছনে ফেলে দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তারকাকে। লিগের বাকি ম্যাচগুলোতে গোল পেতে তিনি মরিয়া।

এমবায়ে ডিয়াগনে (২৮ গোল/পয়েন্ট ১.৫) – ৪২ পয়েন্ট
তালিকায় বাকিদের থেকে কিছুটা অখ্যাত তিনি। তুরস্ক লিগে এই মুহূর্তে সর্বোচ্চ গোলদাতা। সেনেগালের এই স্ট্রাইকার গ্যালাতাসারের হয়ে খেললেও, দলবদলের আগে তুরস্ক লিগের কাসিমাপাসার ফুটবলার ছিলেন। লিগে এখনও পাঁচটির ম্যাচ বাকি আছে। ফলে বাকি ম্যাচগুলিতে গোল পেয়ে এই তালিকায় শীর্ষে পৌঁছাতে চান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

স্বাস্থ্য সেবায় বিশ্বমঞ্চে বাংলাদেশ: ইউএনএফপিএ-এর অভিনন্দন

জুন ১৫, ২০২৬

তিউনিসিয়ার জালে সুইডিশদের ৫ গোল, ২২ বর্ষী ইয়াসিনের দুটি

জুন ১৫, ২০২৬

জ্বালানি তেলের দামে বড় পতন

জুন ১৫, ২০২৬

ব্রাজিলকে টপকে বিশ্বকাপে সর্বোচ্চ গোল জার্মানির, আর্জেন্টিনা কোথায়?

জুন ১৫, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান (সংগৃহীত)।

দিল্লিতে প্রবেশে বাধা, দেশের পথে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT