চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বজনদের নিয়ে নেপাল পৌঁছেছে ইউএস বাংলার বিশেষ ফ্লাইট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৬ অপরাহ্ণ ১৩, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A
ইউএস বাংলা

ফাইল ফটো

নেপালে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় হতাহতদের স্বজনদের নিয়ে নেপাল পৌঁছেছে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট। মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে বিশেষ ফ্রি ফ্লাইটটি নেপালের রাজধানী কাঠমান্ডুতে পৌঁছায়।

ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন।

ওই ফ্লাইটে ইউএস বাংলার ৭ জন কর্মকর্তা ও ৪৬ জন স্বজন রয়েছেন। হতাহতদের কারও একজন, কারও দু’জন স্বজনকে নিয়ে এই ফ্লাইটটি মঙ্গলবার সকাল ৯টার দিকে ঢাকা থেকে রওয়ানা করে।

সোমবার ইউএস বাংলা এয়ারলাইন্সের বোমবার্ডিয়ার ড্যাশ ৮ কিউ৪০০ উড়োজাহাজটি ঢাকা থেকে ছেড়ে গিয়ে দুপুর ২টা ২০ মিনিটে নেপালে কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণ করার সময়েই দুর্ঘটনার শিকার হয়।

উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় এ নিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৫০। চিকিৎসাধীন যাত্রীদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। উড়োজাহাজটিতে থাকা ৬৭ যাত্রীর মধ্যে ৩২ জন বাংলাদেশি, ৩৩ জন নেপালি, একজন মালদ্বীপের এবং একজন চীনের নাগরিক। উড়োজাহাজটিতে ৬৭ যাত্রীর পাশাপাশি ৪ জন ক্রু ছিলেন বলে ইউএস বাংলা কর্তৃপক্ষ জানিয়েছে।

দুর্ঘটনায় প্রথমেই মৃত্যু হয় ওই ফ্লাইটের সহকারি পাইলট এবং ইউএস বাংলার প্রথম নারী পাইলট প্রিথুলা রশিদের। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় পাইলট ক্যাপ্টেন আবিদকে। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ক্যাপ্টেন আবিদও মারা যান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউএস বাংলাউড়োজাহাজ বিধ্বস্তনেপালে উড়োজাহাজ দুর্ঘটনা
শেয়ারTweetPin1

সর্বশেষ

মেসির আর্জেন্টিনার শেষ ষোলোর প্রতিপক্ষ সালাহর মিশর

জুলাই ৪, ২০২৬

‘ঘাম দিয়ে জ্বর ছাড়া’ জয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

জুলাই ৪, ২০২৬

দুর্দান্ত ভোজিনহা, অতিরিক্ত সময়ে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ

জুলাই ৪, ২০২৬

‘আমরা শিল্পী সমিতিতে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই’

জুলাই ৪, ২০২৬

শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি শিবা শানু, সেক্রেটারি জয় চৌধুরী

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT