চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ঘাম দিয়ে জ্বর ছাড়া’ জয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫১ পূর্বাহ্ণ ০৪, জুলাই ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

রেফারির শেষ বাঁশিতে যেন হাফ ছেড়েই বাঁচল আর্জেন্টিনা। এগিয়ে গিয়েও সমতায় ফেরা। তাতে মূল সময় পেরিয়ে অতিরিক্ত সময়ে গড়ায় লড়াই। সেখানে গিয়ে ফের এগিয়ে গেলেও প্রত্যাবর্তন করে কেপ ভার্দে।ম্যাচটা যেন হাত থেকেই বের হয়েই যাচ্ছিল আলবিসেলেস্তেদের। তবে লিওনেল মেসির দুর্দান্ত কর্নার, এবং ক্রিস্টিয়ান রোমেরোর হেডে কেপ ভার্দে ডিফেন্ডার দিনেই বোর্হেসের স্পর্শে বল যায় জালে। এরপরই যেন স্বস্তির নিঃশ্বাস। নানা চড়াই-উৎরাই পেরিয়ে অবশেষে জয় নিয়েই শেষ ষোলোর টিকিট কেটেছে আর্জেন্টিনা।

মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে আর্জেন্টিনার হয়ে একটি করে গোল করেছেন লিওনেল মেসি ও লিসান্দ্রো মার্টিনেজ। আর তৃতীয় ও জয়সূচক গোলটি আসে দিনেই বোর্হেসের স্পর্শে। কেপ ভার্দের হয়ে দুটি গোল করেন দেরয় দুয়ার্তে ও সিডনি লোপেজ কাব্রাল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণে যাওয়ারও চেষ্টা করেছিল। তবে দ্রুতই তারা রক্ষণে মনোযোগ দেয়। হাইড্রেশন ব্রেক অবধি আর্জেন্টিনা তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি। ম্যাচের ১৮ মিনিটে একটি ফ্রি কিক পেয়েছিল আর্জেন্টিনা। মেসির নেয়া ফ্রি কিক সরাসরি জমা পড়ে কেপ ভার্দে গোলরক্ষক ভোজিনহার হাতে।

তবে ২৯ মিনিটে কেপ ভার্দের দেয়াল ভাঙেন লিওনেল মেসি। লিসান্দ্রো মার্টিনেজ লম্বা পাস বাড়ান মেসির দিকে। ডি বক্সের মধ্যে প্রথম স্পর্শেই বলকে দারুণভাবে নিয়ন্ত্রণে নেন। এরপর দ্বিতীয় স্পর্শে গোলরক্ষক ভোজিনহাকে পরাস্ত করে বল পাঠান জালে। বিশ্বকাপে ৩০তম ম্যাচ খেলতে নেমে ২০তম গোল মেসির, চলতি বিশ্বকাপে সপ্তম।

ম্যাচে সমতা ফেরাতে মরিয়া হয়ে উঠে কেপ ভার্দে। আর্জেন্টিনার রক্ষণে হানা দেয় নিয়মিতই। তবে ডি-বক্সের কাছে এসে থামতে হয় তাদের। ৩৮ মিনিটে শট করলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়ে বেরিয়ে যায়। পরের মিনিটেও আক্রমণ সাজায়, তবে লাভ হয়নি।

ম্যাচের ৪৪ মিনিটে সুযোগ তৈরি করেছিল আর্জেন্টিনা। ডি-বক্সের বাইরে থেকে গোল মুখে শট নেন লৌতারো মার্টিনেজ। তবে বা-দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন ভোজিনহা। শেষ অবধি ১-০ গোলে লিড নিয়ে বিরতিতে যায় আলবিসেলেস্তেরা।

Reneta

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই একের পর এক সুযোগ তৈরি করছিল কেপ ভার্দে। অবশেষে ৫৯ মিনিটে সুফলও পায় তারা। রায়ান মেন্দেসের চমৎকার পাস থেকে গোল করলেন দেরয় দুয়ার্তে।

৬২ মিনিটে লিওনেল মেসি একা গোলমুখে ছুটে গিয়েছিলেন। গোলের দারুণ সুযোগও তৈরি হয়েছিল তার সামনে। কিন্তু কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা অসাধারণ ক্ষিপ্রতায় শরীর ছড়িয়ে দেন এবং মেসির শট ঠেকিয়ে দেন।

৭৩ মিনিটে আবার কেপ ভার্দের ত্রাণকর্তা ভোজিনহা। লিওনেল মেসির চমৎকার ফ্রি কিক অনেকটা পথ এগিয়ে বাম দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন কেপ ভার্দে গোলরক্ষক। পরে কর্নার পেলেও কাজে লাগাতে পারেনি আর্জেন্টিনা।

৮১ মিনিটে ফের সুযোগ হারায় আর্জেন্টিনা। লিওনেল মেসির পাস থেকে ডান পাশে বল পেলেন নাহুয়েল মোলিনা। তিনি সেন্টার করলেন ডি বক্সে। মিস করেন ভোজিনহা। তবে এনজো ফের্নান্দেজ বল পাওয়ার আগেই ক্লিয়ার করে দেন রবার্তো লোপেস।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ৩০ গজের বেশি দূর থেকে শট নিলেন লিয়ান্দ্রো পারেদেস। তাতেও কাজ হয়নি। আরও একবার ঠেকান ভোজিনিহা। চতুর্থ মিনিটে ফ্রি-কিক পায় আর্জেন্টিনা। ডি-বক্সের খুব কাছে লিওনেল মেসিকে পেছন থেকে ফাউল করেন কেপ ভার্দের ফুটবলার। বাম পায়ে নিচু করে বুদ্ধিদীপ্ত ফ্রি কিক নেন লিওনেল মেসি। কেপ ভার্দের এক ফুটবলারের গায়ে বাধা পেয়ে বল গেল গোলের দিকেই। কোনোমতে ঠেকিয়ে দিলেন ভোজিনহা। ফিরতি বলে হুলিয়ান আলভারেজ হেড করেন। তবে থামিয়ে দেন ভোজিনহা। শেষ অবধি ১-১ সমতায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

৯৩ মিনিটে আলবিসেলেস্তেদের স্বস্তি এনে দেন লিসান্দ্রো মার্টিনেজ। মেসির নেয়া কর্নার থেকে আসা বল ম্যাক আলিস্টারের ছোঁয়া লেগে যায় লিসান্দ্রো মার্টিনেজের কাছে। বলটি জোরালো বাঁকানো শটে বল জালে পাঠান। এগিয়ে যায় আর্জেন্টিনা।

১০৩ মিনিটে ফের সমতায় ফেরে কেপ ভার্দে। আর্জেন্টিনা ডি বক্সের বাঁ প্রান্তে বল পেয়ে সিডনি লোপেস ক্যাব্রাল ভেতরের দিকে কাট করেন। এরপর ডান পায়ে দুর্দান্ত এক বাঁকানো শট নেন, আর বল গিয়ে জড়ায় পোস্টে। নিখুঁত শটে গোল করে সমতায় ফেরান কেপ ভার্দেকে। পরে অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ হয় ২-২ সমতায়।

১১১ মিনিটে ফের লিড নেয় আর্জেন্টিনা। বাঁ দিক থেকে লিওনেল মেসির নেওয়া কর্নার নিখুঁতভাবে ভেসে আসে বক্সে। সবার ওপরে উঠে শক্তিশালী হেড করেন ক্রিস্টিয়ান রোমেরো, কেপ ভার্দের ডিফেন্ডার দিনেই বোর্হেসের বল জড়িয়ে যায় জালে।

১১৫ মিনিটে ডি বক্সের খুব কাছে বিপজ্জনক জায়গায় ফাউল করেন গঞ্জালো মন্টিয়েল। ফ্রি কিক পায় কেপ ভার্দে। সিডনি লোপেস কাব্রালের বাঁকানো ফ্রি কিক কোনোমতে কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন এমিলিয়ানো মার্টিনেজ।

১১৮ মিনিটে ডান পাশ থেকে উড়ে আসা ক্রসে হেড করেন কেপ ভার্দের ফুটবলার। সামনেই ছিলেন আরেক জন। তিনি পাওয়ার আগেই কোনোমতে কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন আর্জেন্টিনা গোলরক্ষক। এই গোলে অ্যাস্টিস্ট করে বিশ্বকাপে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড গড়লেন মেসি। বর্তমানে ৯টি অ্যাস্টিস্টের মালিক তিনি। ছাড়িয়ে গেলেন ডিয়েগো ম্যারাডোনার ৮ অ্যাসিস্টের রেকর্ড।

এরপর বাকি সময়টায় লিড ধরে রেখে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।

শেষ ষোলোতে মিশরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আগামী ৭ জুলাই বাংলাদেশ সময় রাত ১০টায় আল্টালান্টায় গড়াবে ম্যাচটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাকেপ ভার্দেফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোভোজিনহামেসিরাউন্ড অব-৩২লিড স্পোর্টসসেমিলিড ২০২৬
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT