চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংলিশ চ্যানেলে নৌকা ডুবে ২৭ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৪ পূর্বাহ্ণ ২৫, নভেম্বর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ফ্রান্স থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্য যাওয়ার পথে নৌকাডুবে মারা গেছেন ২৭ জনের বেশি অভিবাসনপ্রত্যাশী। নিহতদের মধ্যে পাঁচ নারী ও একটি শিশুও রয়েছে।

নিহতরা সবাই বিভিন্ন দেশ থেকে আসা শরণার্থী। স্থানীয় সময় বুধবার রাতে এ ঘটনা ঘটে।

বিবিসি জানায়, ফ্রান্স  প্রথমে এ ঘটনায় ৩১ জনের মৃত্যুর কথা জানালেও, পরে তা সংশোধন করে ২৭ জন বলে নিশ্চিত করে দেশটির কর্মকর্তারা।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বলছে, ২০১৪ সালের পর ইংলিশ চ্যানেলে এটাই সবচেয়ে বেশি সংখ্যক মৃত্যু।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন জানিয়েছেন, বেলজিয়ান সীমান্ত থেকে চারজনকে গ্রেফতার করা হয়েছে। যারা দুর্ঘটনাকবলিত নৌকাটিতে মানবপাচারে সরাসরি জড়িত ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানিয়েছেন, ডুবে যাওয়া নৌকা থেকে দুই জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। একজন এখনো নিখোঁজ রয়েছেন।

Reneta

ইংলিশ চ্যানেলে একসঙ্গে এত অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর ঘটনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ‘আতঙ্কিত’ উল্লেখ করে বলেছেন, মানবপাচার বন্ধ করতে যুক্তরাজ্য চেষ্টার কোনো কমতি রাখবে না।

দুর্ঘটনার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী ও ফরাসি প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁ উদ্ধার অভিযান নিয়ে আলোচনা করেছেন।

মানুষের জীবন বিপণ্নকারীদের ধরতে সম্ভাব্য সব কিছু করতে পারস্পরিক সহযোগিতায় সম্মত হয়েছেন তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিবাসনপ্রত্যাশীইংলিশ চ্যানেলনৌকা ডুবিশরণার্থী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের সুপারিশ জাতিসংঘে অনুমোদন

পরবর্তী

ইতিহাস গড়া প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকলেন মাত্র কয়েকঘণ্টা

পরবর্তী

ইতিহাস গড়া প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকলেন মাত্র কয়েকঘণ্টা

এবার চাঁদপুরের সড়কে ঝরল তিন শিক্ষার্থীর প্রাণ

সর্বশেষ

চার সাবেক তারকা ফুটবলারের চোখে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল

জুলাই ১৯, ২০২৬

হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

অস্কারজয়ী অভিনেত্রীর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের ফাইনালের উন্মাদনায় নারী ফুটবল দলের সদস্যরা

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের ফুটবলে মেয়েরা এগিয়ে: নারী এমপিরা বিশ্বকাপে কে কার সমর্থক

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT