চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ই-বর্জ্য ব্যবস্থাপনায় বিজনেস প্ল্যান প্রয়োজন: মোস্তাফা জব্বার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৪ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
ভ্লাদিমির পুতিন-সাইবার যুদ্ধ-রাশিয়া

মোস্তফা জব্বার

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ই-বর্জ্য ব্যবস্থাপনার জন্য বিজনেস প্ল্যান বা ব্যবসায়িক পরিকল্পনা প্রয়োজন। ডিজিটালাইজেশনের দ্রুত বিকাশের ফলে দিনে দিনে ই-বর্জ্য মাত্রা ক্রমেই বাড়ছে।

শনিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং টেলিকম রিপোর্টারদের সংগঠন টিআরএনবি আয়োজিত ই-বর্জ্য ব্যবস্থাপনা শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ইলেকট্রনিক্স ও ডিজিটাল পণ্যের ব্যবহার ক্রমেই বাড়ছে। পুরনো প্রযুক্তি বাদ দিয়ে নতুন প্রযুক্তিতে যেতে হবে। দেশের অর্থনৈতিক অগ্রগতির ফলে গত ১০ বছরে বাংলাদেশে ইলেকট্রনিক পণ্যের ব্যবহার যে পরিমানে বেড়েছে তা গত ৩০ বছরের চেয়ে অনেকে বেশি।

তিনি বলেন, বাংলাদেশ এখন ইলেকট্রনিক পণ্য আমদানিই করছে না, উৎপাদনও করছে। ফলে বর্জ্য বাড়ছে। ই-বর্জ্য ব্যবস্থাপনাকে গুরুত্ব দিতে হবে। সরকারের পাশাপাশি ইলেকট্রনিক পণ্যের ট্রেডবডি, পণ্য উৎপাদনকারীসহ সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিত উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ই-বর্জ্য নীতিমালা পরিবেশ মন্ত্রণালয়ে থেকে আইন মন্ত্রণালয়ে গেছে।

টিআরএনবি সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সমীর কুমার দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক সুলতান উদ্দিন আহমেদ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক রওশন মমতা প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোস্তাফা জব্বারসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সুবর্ণচরে এবার স্কুলছাত্রী গণধর্ষণের শিকার

পরবর্তী

জন্মদিনে ভালবাসায় সিক্ত হাসান আজিজুল হক

পরবর্তী

জন্মদিনে ভালবাসায় সিক্ত হাসান আজিজুল হক

আফ্রিদির মাঝে সম্ভাবনা দেখছেন মাশরাফী

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT