চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুবর্ণচরে এবার স্কুলছাত্রী গণধর্ষণের শিকার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৬ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০১৯
জনপদ, নোয়াখালী
A A

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পূর্বচরবাটা ইউনিয়নে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে পূর্বচরবাটা ইউনিয়নের দক্ষিণ চরমজিদ গ্রামে এ গণধর্ষণের ঘটনা ঘটে।

ঘটনার পরের দিন শুক্রবার রাতে ওই ছাত্রীর ভাই চরজব্বর থানায় ধর্ষণের মামলা দায়ের করেন।

গ্রেপ্তার দুইজন হলো, ওই উপজেলার পূর্বচরবাটা ইউনিয়নের দক্ষিণ চরমজিদ গ্রামের মৃত তৈয়ব মিয়ার ছেলে ইস্রাফিল আজাদ স্বপন। এবং একই ইউনিয়নের চাঁন মিয়ার ছেলে নিজাম।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে ওই ছাত্রীর মা বাড়ি থেকে হাতিয়া যাচ্ছিলেন। ছাত্রীটি তার মাকে এগিয়ে দিতে আসে। পরে বাড়ি ফেরার পথে সিএনজি চালক স্বপন কৌশলে তাকে সিএনজিতে তুলে নেয়।

এরপর বিভিন্ন জায়গায় ঘুরিয়ে রাত ৯টার দিকে ওই ইউনিয়নের দক্ষিণ চরমজিদ গ্রামের একটি নির্জন স্থানে নিয়ে সহযোগি নিজামকে নিয়ে ধর্ষণ করে।

Reneta

চরজব্বর থানার (ওসি) তদন্ত ইব্রাহিম খলিল জানান, ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শনিবার দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ওই ছাত্রীর মেডিকেল পরীক্ষা করা হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

এর আগে গত ৩০ ডিসেম্বর একাশদ জাতীয় সংসদ নির্বাচনের রাতে সুবর্ণচরে চার সন্তানের জননী গণধর্ষণের শিকার হন। ১০ জন মিলে ওই গৃহবধূর বাড়িতে গিয়ে তার স্বামী ও সন্তানদের বেঁধে রেখে এ ধর্ষণের ঘটনা ঘটায়।

ইতোমধ্যে ওই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে পুলিশ। যাদের বেশির ভাগই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণধর্ষণগণধর্ষণের শিকারলিড নিউজস্কুলছাত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘সৌদিতে অপরাধে জড়িত প্রবাসীদের ছাড় নয়’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবেই পরীক্ষা স্থগিত করা হয়নি’

জুলাই ১৩, ২০২৬

বিশ্বকাপকে আরও রঙিন করে তুলেছে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT