চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসিফ আকবরের মৃত্যু ভাবনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৪ পূর্বাহ্ণ ০৭, জুন ২০১৬
বিনোদন
A A

কেউ ফেলোনা অশ্রু ভেঙ্গে শীর্ষবিন্দু জল, একলা ছিলাম একলা রবো একলা আমার দল। কলেমা পড়ো কানে কানে, সুরা পড়ো মনে মনে, শূন্য হাতে পা ফেলেছি, খোদার মাঝি চল। একলা ছিলাম, একলা রবো, একলা আমার দল।

জন্মের পর প্রত্যেকটি মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সেই স্বাদ গ্রহণ করার আগে জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর মৃত্যুর পরবর্তী ভাবনা নিয়ে সম্প্রতি একটি গান গাইলেন।

দীর্ঘ বারো বছর পর জনপ্রিয় গীতিকার রাজীব আহমেদের এ গানটি অবশেষে লেখার পর বরাবরের মতো গানটি গাইলেন ‘উড়ো মেঘ’ খ্যাত সঙ্গীতশিল্পী আসিফ। গানটি সুর করেছেন পল্লব সান্যাল।

অবশ্য মৃত্যু নিয়ে গান নিয়ে একটি স্ট্যাটাসে আসিফ আকবর তার অনুভূতি লিখেছেন।

আসিফ লিখেছেন, মৃত্যু নিয়ে ভাবতে আমার ভালো লাগে, আরো ভালো লাগে মৃত্যুর আক্রমণ আক্রমণ খেলা। মৃত্যুর স্বাদ নেয়ার জন্যই পৃথিবীতে আসা। জাগতিক দায়িত্ব শেষে নিজের পাওনা বুঝে নেয়ার আগেই মৃত্যুর আক্রমণ চলে আসে। মানুষের চাওয়া পাওয়ার শেষ নেই, তাই অবধারিত মৃত্যু জেনেও আমাদের অতৃপ্ত আত্মা থেকে ‘ইশ’ শব্দটি উচ্চারিত হয়।

দর্শকপ্রিয় সঙ্গীতশিল্পী নিজেকে গলির গায়ক হিসেবে আখ্যায়িত করে বলেন, দেশে নাম যশ খ্যাতি হয়েছে, মানুষ আমাকে ভালোবাসে,আবার কেউ ঘৃণাও করে। মৃত্যু নিয়ে আমার কোন ভয় নেই, তবে মৃত্যুর পরও বেঁচে থাকার একটা উপায় বের করলে মানুষের দোয়া পাওয়া যায়, মানুষের মনে বেঁচে থাকা যায় কিংবা কর্মগুলি বেঁচে থাকে। সহজ কথা একলা এসেছি, একলা যাবো। একলা কোনো দল হয় না, দলের সংজ্ঞার সাথে একলা শব্দটা যায় না।

Reneta

গানটি রেকডিং করার পর আসিফ বলেছেন, এখন আমি পরিতৃপ্ত, যেভাবেই আসুক মৃত্যুকে স্বাগতম। আমার মৃত্যুর পরে আমার শরীর যাবে, আত্মা নয়। বেজে উঠবে রেডিও টিভিতে, আমিও বেঁচে থাকবো কোনো গলিতে।এর আগেও রাজীব আহমেদের কথায় আসিফের কণ্ঠে অ্যালবাম ‘আলিঙ্গন’ ‘এক্স প্রেম’ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলো। এছাড়া আসিফের ‘উড়ো মেঘ’ গানটি দর্শকপ্রিয়তা পেয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসিফ আকবরসঙ্গীতশিল্পী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঝিনাইদহে পুরোহিতকে গলা কেটে হত্যা

পরবর্তী

আবারও চালু নর্থ কোরিয়ার নিউক্লিয়ার প্রকল্প

পরবর্তী

আবারও চালু নর্থ কোরিয়ার নিউক্লিয়ার প্রকল্প

মৃত্যু পরোয়ানা শুনেছেন মীর কাশেম

সর্বশেষ

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT