চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরও কঠোর হলো ইউটিউব থেকে আয়ের নীতিমালা

চ্যানেল আই টেক চ্যানেল আই টেক
৪:২২ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A
ইউটিউব আয়

পার্টনার প্রোগ্রাম নীতিমালা আরও কঠোর করার ঘোষণা দিয়েছে ইউটিউব। বিজ্ঞাপনদাতাদের আস্থা ফেরাতে এবং নিম্নমানের কনটেন্ট রোধে এই পদক্ষেপ নিয়েছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি।

নতুন নীতিমালা অনুসারে, এক বছরের মধ্যে কোনো চ্যানেলের ভিডিও সর্বমোট চার হাজার ঘণ্টা দেখা হলে তবেই চ্যানেলটি বিজ্ঞাপন প্রদর্শনের (অ্যাডসেন্স) জন্য আবেদন করতে পারবে। এর সাথে চ্যানেলটিতে থাকতে হবে অন্তত এক হাজার সাবস্ক্রাইবার।

তবে শুধু নতুন চ্যানেলের ক্ষেত্রেই নয়, বর্তমানে যেসব চ্যানেল রয়েছে সেগুলোর ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে এই নিয়ম চালু করবে ইউটিউব। অর্থাৎ মোট ভিডিও ভিউ চার হাজার ঘণ্টা হয়নি কিংবা এক হাজার সাবস্ক্রাইবার নেই তবে পার্টনার প্রোগ্রাম চালু রয়েছে, এমন চ্যানেলগুলোতে ২০ ফেব্রুয়ারির পর থেকে আর কোন ধরনের বিজ্ঞাপন দেখাবে না ইউটিউব।

এর আগে পার্টনার হিসেবে যুক্ত হওয়ার জন্য ইউটিউবের নীতিমালা বেশ সহজ ছিল। চ্যানেলে মোট ১০ হাজার ভিডিও ভিউ থাকলেই পার্টনার হওয়ার জন্য আবেদন করা যেত, ছিল না সাবস্ক্রাইবার সংক্রান্ত কোনো বিধিনিষেধও।

নতুন নীতিমালার বিষয়ে এক ব্লগ পোস্টে গুগলের ডিসপ্লে, ভিডিও অ্যান্ড অ্যানালিটিকস বিভাগের ভাইস প্রেসিডেন্ট পল মুরেট জানিয়েছেন, মানসম্মত ভিডিওর মাধ্যমে ইতিবাচক ভূমিকা রাখছে এমন নির্মাতাদের শনাক্ত করতে এবং বিজ্ঞাপন থেকে আয় বাড়ানোর ক্ষেত্রে নতুন নীতিমালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নামকরা ইউটিউব ভিডিও নির্মাতা লগান পলের প্রতি ইঙ্গিত করে এ ব্লগপোস্টে আরও বলা হয়, নতুন এই নীতিমালার মাধ্যমে নিম্নমানের ভিডিও আপলোড কমিয়ে আনা হবে।

পল মুরেট জানিয়েছেন, ইউটিউবারদের জন্য ‘থ্রি টিয়ার সুইটেবিলিটি সিস্টেম’ নামে আরও একটি ফিচার চালু করবে ইউটিউব। আগামী কয়েক মাসের মধ্যে এই ফিচারটি চালু করা হতে পারে। এর মাধ্যমে ভিডিও নির্মাতারা বিজ্ঞাপনের বিষয়ে আরও বাড়তি নিয়ন্ত্রণ পাবেন এবং আগের থেকেও বেশি দর্শকের কাছে পৌঁছাতে পারবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুর্ঘটনা এড়াতে হরিণের ডাক

পরবর্তী

নবম ওয়েজবোর্ডে সাংবাদিকদের স্বার্থ গুরুত্ব পাবে: তারানা হালিম

পরবর্তী
ওয়েজ বোর্ড

নবম ওয়েজবোর্ডে সাংবাদিকদের স্বার্থ গুরুত্ব পাবে: তারানা হালিম

অভিষিক্ত তরুণের তোপে উড়ে গেল ভারত

সর্বশেষ

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT