চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর মাত্র কয়েক ঘণ্টা, রচিত হবে কি নতুন ইতিহাস?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৭ পূর্বাহ্ণ ১৬, জুলাই ২০২১
- সেমি লিড, বিনোদন
A A
কানের লাল গালিচায় পরিচালক সাদ সহ অন্যান্য কলাকুশলীরা

কানের লাল গালিচায় পরিচালক সাদ সহ অন্যান্য কলাকুশলীরা

বাংলাদেশের সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় পুরষ্কারপ্রাপ্তির হাতছানি! আর সেটা জানা যাবে আর মাত্র কয়েক ঘণ্টা পর। ভূমধ্যসাগর তীরে বসা কান চলচ্চিত্র উৎসবের পালে দ্য ভবনে ঘোষিত হবে ‘রেহানা মরিয়ম নূর’ এর ভাগ্য।

আনসার্টেন রিগার্ড [ভিন্ন দৃষ্টিকোণ] বিভাগে কারা পাচ্ছেন পুরস্কার, এ বিভাগের সমাপ্তি অনুষ্ঠানে জানা যাবে তা। অনুষ্ঠানটি শুরু হবে শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়। চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানিয়েছেন ‘রেহানা মরিয়ম নূর’ এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা আজমেরী হক বাঁধন।

দেশবাসীর কাছে চেয়েছেন শুভ কামনা। বাঁধনের ভাষ্য, এখন পর্যন্ত ‘রেহানা মরিয়ম নূর’ মানুষের কাছে যে ভালোবাসা পেয়েছে এটা যেকোনো পুরস্কারের চেয়ে কম নয়, তবু কানের আনুষ্ঠানিক পুরস্কার নিয়েও আমরা আশাবাদী।

এরআগে নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদও কথা বলেছেন একই সুরে। গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে সাদ জানিয়েছেন, “যেটা পেয়েছি সেটা অনেক বেশি হয়ে গেছে আমার জন্য। আমার ধারণা, ওটা ডিল করতেও টাইম লাগবে আমার। আমার জন্য এটা অলরেডি টু মাচ। কিন্তু, মানুষ তো পাইলে আরো পাইতে চায়। সেক্ষেত্রে অ্যাওয়ার্ড পেলে ডেফিনেটলি আমার ভালো লাগবে।”

গত ৭ জুলাই কানের ডুবসি থিয়েটারে ‘রেহানা মরিয়ম নূর’ এর উদ্বোধনী প্রদর্শনীর পর আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বাংলাদেশের এই সিনেমাটির যেভাবে প্রশংসা করেছে, তাতে শুধু সিনেমা সংশ্লিষ্টরাই নয়- আট হাজার কিলোমিটার দূর থেকে ছবিটি নিয়ে আশাবাদী বাংলাদেশের সিনেমাপ্রেমীরাও। এখন শুধু সময়ের অপেক্ষা।

‘আনসার্টেন রিগার্ড’ বিভাগে বিচারকদের সভাপতি হিসেবে থাকছেন ব্রিটিশ নির্মাতা অ্যান্দ্রেয়া আর্নল্ড। বিচারক দলে আরও থাকছেন মার্কিন নির্মাতা মাইকেল কোভিনো, ফরাসী অভিনেতা এলসা জিলবারস্টেইন। আর্জেন্টিনার নির্মাতা ড্যানিয়েল বারম্যান এবং আলজেরিয়ান নির্মাতা মউনিয়া মেডৌর।

Reneta

‘আনসার্টেন রিগার্ড’ (ফরাসি উচ্চারণে: আঁ সার্তেইন রিগার্দ) কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল সিলেকশনের একটি বিভাগ। উৎসব কমিটির সভাপতি গিলেস জ্যাকব ১৯৭৮ সালে এই বিভাগটির সাথে সিনেমাপ্রেমীদের পরিচয় করিয়েছেন।

নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে প্রতিবছর প্রাচ্য ও পাশ্চাত্য থেকে নির্বাচিত প্রায় ২০টি চলচ্চিত্র নিয়ে ‘আনসার্টেন রিগার্ড’ বিভাগটির আয়োজন করা হয় সেল ডেবুসি থিয়েটারে।

আনসার্টেন রিগার্ড বিভাগের বিচারক তারা…

‘আনসার্টেন রিগার্ড’ মানে ‘ভিন্ন দৃষ্টিকোণ’। প্রচলিত ধারার বাইরের গল্পের সিনেমাগুলো এই বিভাগে নির্বাচিত হয়। ২০০৫ সাল থেকে এই বিভাগে যিনি বিজয়ী হন, তার হাতে গ্রৌপামা জিএএন ফাউন্ডেশনের তরফ থেকে তুলে দেয়া হয় ৩০ হাজার ইউরো, যা বাংলাদেশি টাকায় ৩১ লাখ টাকা। ‘আন সার্টেন রিগার্ড’ বিভাগে সেরার পুরস্কার ছাড়াও জুরি, স্পেশাল জুরির মতো রয়েছে আরো কিছু পুরস্কার।

‘আনসার্টেন রিগার্ড’ বিভাগের বিচারকরা এবছর ২০টি ফিচার ছবির মধ্যে থেকে বেছে নেবেন একটি সেরা ছবিকে। ‘রেহানা মরিয়ম নূর’ ছাড়াও এই বিভাগে নির্বাচিত আরও কিছু উল্লেখযোগ্য ছবি হলো তুরস্কের সেমিহ কাপলানোগলুর ‘কমিটমেন্ট হাসান’, রাশিয়ার নির্মাতা অ্যালেকসে জার্মান জুনিয়রের ‘হাউজ অ্যারেস্ট’ এবং ইসরায়েলের এরান কলিরিনের ‘লেট দেয়ার বি মর্নিং।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজমেরী বাঁধনআনসার্টেন রিগার্ডকানবাঁধনবাংলাদেশরেহানা মরিয়ম নূরলিড বিনোদনসাদসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

জুন ১৫, ২০২৬

ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র, বন্ধ হচ্ছে যুদ্ধ

জুন ১৫, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

জুন ১৫, ২০২৬

শেষ মিনিটের গোলে ইকুয়েডরের বিপক্ষে আইভরি কোস্টের নাটকীয় জয়

জুন ১৫, ২০২৬

৭ গোল হজমের ম্যাচে কুরাসাও কোচ গড়লেন বিশ্বরেকর্ড

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT