চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আর কতবার বলবো, মেসি বার্সাতেই সুখী’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৪ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

অবশেষে মুখে হাসি ফুটেছে রোনাল্ড কোম্যানের। মঙ্গলবার রাতে রিয়াল ভ্যালাদোলিদের মাঠে মেসির এক গোল ও এক অ্যাসিস্টে ৩-০ ব্যবধানের জয় তুলেছে বার্সেলোনা। টানা কয়েক ম্যাচে প্রতিপক্ষের মাঠে ফাঁদে পড়ার পর জয় নিয়ে ফেরায় কোচের মুখে অধিনায়ক লিওনেল মেসির স্তুতি।

অনেকদিন বাদে মেসি নিজেও ভ্যালাদোলিদ ম্যাচে ছিলেন মৌসুমের সেরা ফর্মে। সারাক্ষণ প্রতিপক্ষ অর্ধে ভীতি ছড়িয়ে গেছেন। নিজে করেছেন এক গোল, করিয়েছেন আরেকটি, অন্য গোলটির মূল কারিগরও তিনিই। বার্সার জার্সি গায়ে নিজের ৬৪৪ নাম্বার গোলটি দিয়ে এক ক্লাবে সর্বোচ্চ গোলে ছাড়িয়ে গেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে।

ম্যাচের আগেরদিন সাক্ষাৎকারে মেসি নিজেই বলেছিলেন, বার্সাতে সুখেই আছেন। খেলাতেও যেন সেটার ছাপ মিলল। ম্যাচ শেষে কোম্যানের কথাতেও তারই প্রতিচ্ছবি ভেসে উঠল।

Banglabid

‘আমি আগেও বলেছি, মেসি এখানেই সুখে আছে। তার সৃজনশীলতার জন্য সে আমাদের সেরা ফুটবলার। তার আশেপাশে এখন সেরা ফুটবলাররাও আছে।’

ধুঁকতে থাকা দলকে ফর্মে ফেরাতে ভ্যালাদোলিদের বিপক্ষে ছকে পরিবর্তন এনেছিলেন কোম্যান। ৪-২-৩-১ ফর্মেশন ভেঙে মেসিদের খেলিয়েছেন ৩-৪-২-১ ফর্মেশনে। তরুণ প্রতিভাবান মিডফিল্ডার পেদ্রির সঙ্গে ছিলেন জুভেন্টাস থেকে এ মৌসুমেই আসা অভিজ্ঞ মিরালেম পিয়ানিচ।

ম্যাচে মেসির সঙ্গে পেদ্রির বোঝাপড়াটা দারুণভাবে চোখে পড়েছে। আর্জেন্টাইন ফরোয়ার্ডের গোলটা এসেছে পেদ্রির দারুণ এক ব্যাকহিল অ্যাসিস্ট থেকে। ম্যাচ শেষে তরুণ মিডফিল্ডারকেও প্রশংসায় ভাসালেন কোম্যান।

Reneta

‘পেদ্রিকে মাঝমাঠে রাখলে দারুণ খেলে। পিয়ানিচকেও তার সুযোগের জন্য অপেক্ষা করতে হয়েছে, আর সুযোগ পেয়েই ভালো খেলেছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোম্যানবার্সেলোনালিওনেল মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তিস্তা নিয়ে সংকেত পাওয়া গেছে: ওবায়দুল কাদের

পরবর্তী

বাংলাদেশে কামাল আতার্তুক এবং তুরস্কে বঙ্গবন্ধুর ভাস্কর্য হবে: পররাষ্ট্রমন্ত্রী

পরবর্তী

বাংলাদেশে কামাল আতার্তুক এবং তুরস্কে বঙ্গবন্ধুর ভাস্কর্য হবে: পররাষ্ট্রমন্ত্রী

আবারও বাড়লো মৃত্যু

সর্বশেষ

নৃত্যে জীবনের অন্তহীন খোঁজ, শুক্রবার মঞ্চে ‘অন্বেষণ’

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

‘আপনি বাচাল, ভুয়া খবর’ সাংবাদিকের ওপরে কেন রাগলেন ট্রাম্প?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

শ্রেণিকক্ষে পিস্তল দিয়ে সহপাঠীকে গুলি করে হত্যা, হামলাকারীও মৃত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রবাসীদের এনআইডি বিষয়ে নতুন সুবিধার কথা ভাবছে সরকার

আগস্ট ১৮, ২০২৬

দুই স্ত্রীর সংঘাতে জ্ঞান হারালেন মিশর কোচ, প্রথম স্ত্রীকে দিলেন ডিভোর্স

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT