চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমি মেসি হলে আর্জেন্টিনাকে বলতাম নরকে যাও’

সাবিত খানসাবিত খান
৩:৪৩ পূর্বাহ্ণ ২২, আগস্ট ২০১৫
স্পোর্টস
A A

বিশ্ব ফুটবলের বর্তমান সময়ের ফুটবলের শ্রেষ্ঠত্বের দাবীদারদের মধ্যে আর্জেন্টিনার জাদুকর লিওনেল মেসির অবস্থান শীর্ষেই ধরে নেওয়া যায়। পর্তুগালের আরেক ফুটবল বিস্ময়, অসাধারণ ড্রিবলিং প্রদর্শনী দিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোই শুধু তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

তবে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে মেসির সাফল্যের স্রোতের ছিটেফোঁটাও খুঁজে পাওয়া যাবে না জাতীয় দলের হয়ে খেলায়। তাই প্রায়ই তীব্র সমালোচনার মুখোমুখি হতে হয় ৪ বারের ফিফা ব্যালন ডি’অর পুরস্কার জয়ীকে।

জাতীয় দলে মেসির সতীর্থ স্ট্রাইকার কার্লোস তেভেজ দলের প্রতি মেসির আনুগত্যের প্রশংসা করতে গিয়ে বলেছেন, এমন আক্রমণাত্মক সমালোচনার শিকার হতে হলে তিনি আর্জেন্টিনার হয়ে আর কখনো মাঠেই নামতেন না। শুধু তাই নয় এমন বিদ্রুপের মুখে আর্জেন্টিনার প্রতি আমার আহবান হতো “নরকে যাও”।

সম্প্রতি শেষ হওয়া কোপা আমেরিকা টুর্নামেন্টে লিওনেল মেসির পারফরম্যান্স ভালো লাগেনি সমর্থকদের। এমনকি জাতীয় দলের প্রতি মেসির নিবেদন নিয়েও প্রশ্ন তুলেন আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা এবং কোচ জেরার্ডো মার্তিনো।

মেসির প্রতি সমালোচনাকে কটাক্ষ করে কালোর্স তেভেজ প্রশংসায় ভাসান ২৮ বছর বয়সী মেসিকে। এখনো আলবিসেলেস্তের জার্সি পড়ে মাঠে নামায় তার এ প্রশংসা।

তেভেজ বলেন, মেসির জায়গায় আমি হলে এবং মেসিকে প্রতিনিয়ত যেই সমালোচনা শুনতে হয় তার মুখোমুখি হলে আর্জেন্টিনাকে আমি বলতাম “নরকে যাও”। টেলিভিশন চ্যানেল আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন ক্ষোভ প্রকাশ করেন তিনি।

Reneta

এত সমালোচনার পরও দেশের প্রতি ভালোবাসা থেকেই মেসি বারবার জাতীয় দলের হয়ে মাঠে নামে বলে মন্তব্য করেন তেভেজ।মেসির প্রতি সমালোচনায় ক্ষুদ্ধ তেভেজ বলেন, “ভালো না খেললে কিংবা ম্যাচের জন্য ফিট না থাকলে তার সমালোচনা করা যায়। কিন্তু সে চেষ্টা করে নি বা মাঠের বাইরে তার জীবন নিয়ে এমন জঘন্য মন্তব্য আপনি করতে পারেন না। যা মেসিকে নিয়ে করা হয়।”

মেসিকে প্রতিনিয়ত কতটা দুর্বিসহ অবস্থার মধ্যে দিয়ে যেতে হয় তা উল্লেখ করতে গিয়ে বোকা জুনিয়র্সের এই তারকা বলেন, সাংবাদিক হিসেবে আপনাকে প্রতিদিনই একটি বার্তা দিতে হয়। আপনি চুক্তিবদ্ধ হতে পারেন বা নাও হতে পারেন। একজন খেলোয়াড়কে পছন্দ বা অপছন্দ করতে পারেন কিন্তু আপনি তাকে এইভাবে ‘খুন’ করতে পারেন না।

লিওনেল মেসি বার্সেলোনার হয়ে গোল করার অসংখ্য রেকর্ড করেছেন। ক্লাবের হয়ে প্রতিটি গুরুত্বপূর্ণ শিরোপা জয় করেছেন। তবে জাতীয় দলের হয়ে এখনো একটিও ট্রফি জয় করতে পারেন নি তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনা ফুটবলকার্লোস তেভেজলিউনেল মেসি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিলের নামে প্রতারণা: সতর্ক করল তিতাস গ্যাস

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ওয়াশিং মেশিনে শিশুদের আটকে নির্যাতনের অভিযোগ

জুলাই ২, ২০২৬

যন্ত্রণাদায়ক, তবে এই ফলাফল মেনে নিতে হবে: সেনেগাল কোচ

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দোহা বৈঠকের পর বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

জুলাই ২, ২০২৬

৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা নেই

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT