চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমি কি চোর, সংবাদ সম্মেলনে মাশরাফী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০১ অপরাহ্ণ ২৯, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট থেকে: জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে বাংলাদেশ অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে ‍শুনতে হয়েছে তীর্যক সব প্রশ্ন। সংবাদ সম্মেলনে ধেয়ে আসতে থাকে অবসর ভাবনা নিয়ে বিভিন্ন জিজ্ঞাসা। এক পর্যায়ে আবেগতাড়িত হয়ে মাশরাফী বলেন, আমি কি চুরি করতে মাঠে নামি, আমি কি চোর?

ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফী। বিশ্বকাপে দলকে সবশেষ নেতৃত্ব দিয়েছেন। সাত মাস পর রোববার মাঠে নামবেন টাইগার মহাতারকা। সিরিজ ছাপিয়ে কেবলই আলোচনায় মাশরাফীর অবসর। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়ে দিয়েছেন, তিন ম্যাচের সিরিজ শেষে বোর্ড সভায় নতুন করে অধিনায়ক নির্বাচন করবেন তারা। সেখানে যদি নতুন কাউকে দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত হয়, তাহলে এই সিরিজটিই অধিনায়ক হিসেবে মাশরাফীর শেষ।

প্রশ্নকর্তা মাশরাফীর কাছে জানতে চেয়েছিলেন, কঠিন সময়ে সহজ প্রতিপক্ষ জিম্বাবুয়ের সঙ্গে দারুণ খেলে নিজেকে আবার আগের জায়গায় নিয়ে গিয়ে হারানো আত্মসম্মান ফিরিয়ে আনা, লজ্জা মোচনের দিকে সচেষ্ট হবেন কিনা। আত্মসম্মান ও লজ্জা, এ দুটি শব্দেই আপত্তি মাশরাফীর।

‘আত্মসম্মান বা লজ্জা, আমি কি চুরি করি মাঠে, আমি কি চোর? খেলার সাথে আত্মসম্মান, লজ্জা, আমি মেলাতে পারি না। এত জায়গায় এত চুরি হচ্ছে, এত চামারি হচ্ছে, তাদের কি লজ্জা নেই? আমি মাঠে এসে উইকেট না পেলে আমার লজ্জা লাগবে? আমি কি চোর?’

‘উইকেট আমি না-ই পেতে পারি। সমালোচনা আপনারা করবেন, ভক্তরা করবেই। লজ্জা পেতে হবে কেনো, আমি কি বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলছি নাকি অন্য কোনো দেশের হয়ে খেলছি যে আমার লজ্জা পেতে হবে। আমি পারিনি আমাকে বাদ দিয়ে দেবে। ব্যাপারটা তো সিম্পল। এখন কথা হচ্ছে, আমার লজ্জা আত্মসম্মানবোধ কার সঙ্গে দেখাতে যাব। আমি তো বাংলাদেশের হয়ে খেলতে নামছি। আমি কি বাংলাদেশের বিপক্ষের মানুষ?’

‘যেকেউই পারফর্ম নাই করতে পারে। যদি কোনো খেলোয়াড়ের প্রচেষ্টা না থাকে, শৃঙ্খল না সেগুলো নিয়ে প্রশ্ন আসতেই পারে। আরেক ধরনের সমালোচনা হতে পারে যেটা কমন, সারাবিশ্বেই হয়ে থাকে, উইকেট পাইনি সমালোচনা হবেই। কথাটা যখন লজ্জা, আত্মসম্মানবোধের কথা চলে আসে, তখন আমার প্রশ্ন জাগে। সমালোচনা করুক, সেটা ঠিক আছে। আত্মসম্মান বিসর্জন দিতে ক্রিকেট খেলায় আসছি নাকি। আমি কি অন্য দেশের হয়ে খেলতে নামছি। নাকি আমি চুরি করছি, চামারি করছি, তা তো না। এই বিষয়টার সঙ্গে আমি একমত না।’ অভিমান নিয়ে বলে যান মাশরাফী।

Reneta

বিশ্বকাপে বল হাতে ভালো করতে পারেননি মাশরাফী। তখন থেকেই এ পেসারকে ঘিরে চলছে নানা আলোচনা। সম্প্রতি ওয়ানডে অধিনায়ক ঠিক করা নিয়ে আলোচনায় বসা বিসিবি সভাপতির মন্তব্যের পর পেয়েছে বাড়তি মাত্রা। মাশরাফী আগেই স্পষ্ট করেছেন তিনি আরও খেলতে চান। রাখা হবে না কিনা সেটি বিসিবির সিদ্ধান্ত। নিজের অবস্থান পরিষ্কার করার পরও কেনো এত আলোচনা সেটি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন অধিনায়ক। জানিয়েছেন অবসর নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারলে নিজ থেকেই জানাবেন সবাইকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাশরাফীলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ব্যবসার জন্যই ফিফা আর্জেন্টিনা ও মেসিকে রেখে দিতে চায় বিশ্বকাপে’

জুলাই ৮, ২০২৬

‘ম্যাচটা পাতানো ছিল, আর্জেন্টিনাকে আরেকটা বিশ্বকাপ জয়ের অভিনন্দন’

জুলাই ৮, ২০২৬

দক্ষিণ এশিয়ায় এফডিআই প্রবৃদ্ধিতে শীর্ষে বাংলাদেশ

জুলাই ৮, ২০২৬

টানা বৃষ্টির প্রভাব রাজধানীতে, জলাবদ্ধতায় নাকাল নগরবাসী

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজারে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT