চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমার দরজা সবসময় খোলাই থাকে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৬ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০১৮
বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ব্যবসায়ীদের জন্য আমরা অনেক সুযোগ করে দিচ্ছি। আর আমার দরজাতো সবসময় খোলাই থাকে, কোনো প্রটোকল নেই, কিছু নেই। কোনো সমস্যা হলে নিশ্চিন্তে আমার সঙ্গে শেয়ার করতে পারেন।

রোববার জাতীয় রপ্তানি ট্রফি ২০১৫-১৬ প্রদান অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডসহ ৫৬টি প্রতিষ্ঠানকে জাতীয় রপ্তানি ট্রফি ২০১৫-১৬ প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেখানে ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, কোন পণ্য কোথায় রপ্তানি করা ভালো হবে সেটা বোঝার চেষ্টা করুন। সরকার যতটা পারে সহায়তা করবে। যদিও সময় বেশি নেই, সামনে নির্বাচন। তারপর কি হয় জানিনা। তারপরও যতটা সময় আছে এর মধ্যেই যা সম্ভব করে দিব।

বক্তব্যে দেশের রপ্তানির উপর বিশেষ গুরুত্ব দিয়ে তিনি বলেন, ক্ষমতায় এসে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মধ্যে প্রধান লক্ষ্য ছিলো দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন। রপ্তানি কিভাবে বাড়াতে পারি সেদিকে বিশেষ দৃষ্টি দিয়েছি। ব্যবসা বাণিজ্যের সঙ্গে আমি নিজেকে সম্পৃক্ত করিনা, ওসব বুুঝিও না। তারপরও যতটা সম্ভব সহায়তা করে যাচ্ছি।

তিনি যোগ করেন, এসবের ধারাবাহিকতায় এখন বাংলাদেশ উচ্চ প্রবৃদ্ধি অর্জন করছে। আগে বছরব্যাপী রপ্তানি নীতিমালা ছিল। পরে সেটা দীর্ঘমেয়াদি করেছি। একটা কাজ ভালোমত করতে হলে তো লম্বা সময়ের প্রয়োজন হয়। পণ্য পরিবহনে সুবিধার জন্য রেল ও নৌব্যবস্থার উন্নয়নেও আমরা নজর দিচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীরপ্তানি ট্রফিলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানেন না বলে মন্তব্য স্পিকারের

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারের সঙ্গে আলোচনায় রাজি ককরোচ জনতা পার্টি

জুলাই ২৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কিশোরগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

কঙ্গোয় ইবোলার বিস্তার: ইতিহাসের অন্যতম বড় সংকটের আশঙ্কা ডব্লিউএইচওর

জুলাই ২৪, ২০২৬

ব্রাজিলের জন্য নিজ দেশের কোচ হওয়ার প্রস্তাব নাকচ আনচেলত্তির

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT