চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমাদেরকে কিছু টাকা দিয়ে দে, তোকে ছেড়ে দিবো’

আরেফিন তানজীবআরেফিন তানজীব
৩:৩৩ অপরাহ্ণ ২০, ডিসেম্বর ২০১৭
অপরাধ
A A

দীর্ঘ দুই মাস ১০ দিন নিখোঁজ থাকার পর বাবা মা ও গণমাধ্যমকর্মীদের কাছে ফিরে এসেছে পূর্ব-পশ্চিম বিডি ডট নিউজের সিনিয়র প্রতিবেদক উৎপল দাস।

১০ অক্টোবর দুপুরের কথা তুলে ধরে উৎপল দাস গণমাধ্যম কর্মীদের বলেন, ‘ধানমণ্ডি স্টার কাবাবের সামনে একটি চায়ের দোকানে দাঁড়িয়ে চা পান করছিলাম। পেছন থেকে চোখ বেঁধে গাড়িতে তুলে নিয়ে যায়। আমার চোখ বাঁধা ছিল। কাউকে দেখতে পাইনি।’

‘এর আগে একটি ফোনে আমি কিছু টাকার বিষয়ে কথা বলেছিলাম। সেখান থেকে প্রায় ৩ ঘণ্টার মতো সময় আমাকে গাড়িতে করে একটি ঘরে নিয়ে রাখা হয়। পরে মুখোশধারী একজন আমার কাছে এসে বলেছিল, তুই তো ফোনে টাকা চেয়েছিস, আমাদের কিছু টাকা দিয়ে দে, তোকে ছেড়ে দিবো। তখন আমি ধারণা করেছিলাম ধামনণ্ডি এলাকায় সেই ফোনের রেফারেন্স ধরেই অপহরণ করা হয়েছে।’

উৎপল দাস বলেন, ‘আমাকে তুলে নিয়ে যাওয়ার পর প্রথম দিকে কিছু চড়-থাপ্পড় মারা হয়েছে। তারা আমাকে বলতো, তোর অনেক টাকা। তুই টাকা দে।’

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনর্চাজ শহীদুল ইসলাম বলেন, ‘উৎপলকে ধানমণ্ডি থেকে অপহরণ করা হয়েছে। মনে হয়, হাইএইস গাড়ি বা মাইক্রোবাসে তুলে নিয়ে গেছে এবং ফেলে গেছে। পরে তাকে আমরা পুলিশ ফাঁড়িতে নিয়ে আসি।’

শহীদুল ইসলাম বলেন, ‘তাকে কে নিয়ে গেছে এমন কিছু তিনি বলতে পারেননি। আপনাকে যে নিয়ে গেছে আপনি তাকে দেখেছেন? এমন প্রশ্নের উত্তরে বলেছেন, আমি দেখিনি। কারা নামিয়ে দিয়ে গেছে তাও তিনি বলতে পারেননি।’

Reneta

রাত ২টা ৪০ মিনিট ভুলতা পুলিশ ফাঁড়িতে আসেন উৎপলের বাবা-মা বোন, বোন জামাই, ছোট ভাগিনা। এ সময় মা ছেলেকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন।

উৎপলের বাবা চিত্তরঞ্জন দাস বলেন, আমার ছেলেকে আমি ফিরে পেয়েছি। এটাই আমার বড় আনন্দ।

রাত ৩টার দিকে পুলিশ উৎপলকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে।

গত ১০ অক্টোবর অপহরণের পর গতকাল মঙ্গলবার রাতে রূপগঞ্জের ভুলতা এলাকার একটি সিএনজি স্টেশনের পাশে উৎপলকে ফেলে রেখে যায় অপহরণকারীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপহরণসাংবাদিক
শেয়ারTweetPin

সর্বশেষ

করমুক্ত আয়সীমা বাড়িয়ে পৌনে ৪ লাখ টাকা করার প্রস্তাব

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

জুন ১১, ২০২৬

স্বাস্থ্য খাতে বরাদ্দ ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা

জুন ১১, ২০২৬

ব্যাংক হিসাবে ৪ লাখ টাকা থাকলে আবগারি শুল্ক

জুন ১১, ২০২৬

লক্ষ্য ২৫ লাখ কর্মসংস্থানে ৬০ হাজার কোটি টাকার স্টিমুলাস প্যাকেজ ঘোষণা

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT