চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমজাদ হোসেনের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৪ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

‘গোলাপী এখন ট্রেনে’ খ্যাত ঢাকাই চলচ্চিত্রের প্রভাবশালী নির্মাতা আমজাদ হোসেনের চিকিৎসার সমস্ত দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনটাই মঙ্গলবার দুপুরে চ্যানেল আই অনলাইনকে জানান তার ছেলে সোহেল আরমান।

রবিবার সকালে নিজ বাসভবনে আমজাদ হোসেন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। এরপর তাকে দ্রুত রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে সকাল সাড়ে ১০ টার দিকে ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকেই তিনি আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন।

রবিবার থেকেই গণমাধ্যমে আমজাদ হোসেনকে নিয়ে সংবাদ হয় দেশের সব সংবাদ মাধ্যমে। যা চোখ এড়ায়নি প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আর তাইতো তিনি নিজ থেকে আমজাদ হোসেনের ছেলেদের ডেকে পাঠালেন তার সঙ্গে সাক্ষাৎ করতে।

প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের বিষয়টি তুলে ধরে সোহেল আরমান চ্যানেল আই অনলাইনকে বলেন, আজ সকালে ঘুম ভাঙে প্রধানমন্ত্রীর পিএস খোরশেদ ভাইয়ের কলে। তিনি আমাকে বললেন, প্রধানমন্ত্রী আপনাদের সাথে দেখা করতে চান, আপনারা চলে আসেন। এরপর বিশেষ পাশে আমরা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলাম। তিনি বাবার সমস্ত দায়িত্ব নিয়েছেন। যদি বিদেশে নিয়ে যাওয়া লাগে সেটাও তিনি ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন।

এরপর প্রধানমন্ত্রী বাবার বর্তমান শারীরিক অবস্থার কথাও জিজ্ঞেস করেন।

আমজাদ হোসেনের পরিচালনায় জনপ্রিয়তা পাওয়া ছবিগুলোর মধ্যে রয়েছে ‘বাল্যবন্ধু’, ‘পিতাপুত্র’, ‘এই নিয়ে পৃথিবী’, ‘বাংলার মুখ’, ‘নয়নমনি’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সুন্দরী’, ‘কসাই’, ‘জন্ম থেকে জ্বলছি’, ‘দুই পয়সার আলতা’, ‘সখিনার যুদ্ধ’, ‘ভাত দে’, ‘হীরামতি’, ‘প্রাণের মানুষ’, ‘সুন্দরী বধূ’, ‘কাল সকালে’, ‘গোলাপী এখন ঢাকায়’ ‘গোলাপী এখন বিলেতে’ ইত্যাদি।

Reneta

বর্ষীয়ান চলচ্চিত্র পরিচালক ১৯৭৮ সালে ‘গোলাপী এখন ট্রেনে’ এবং ১৯৮৪ সালে ‘ভাত দে’ চলচ্চিত্র নির্মাণের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া নানামাত্রিক কাজের জন্য ১৪ বার জাতীয়ভাবে স্বীকৃতি পেয়েছেন। একইসাথে বাংলা একাডেমী পুরস্কার সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমজাদ হোসেনপ্রধানমন্ত্রীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

সব স্তরের সিগারেটের দাম বাড়ছে, প্রিমিয়ামে সর্বোচ্চ ২৫ টাকা বৃদ্ধি

জুন ১১, ২০২৬

ইউরেনিয়াম মজুদের তথ্য চেয়ে ইরানের ওপর চাপ বাড়াল আইএইএ

জুন ১১, ২০২৬

জিম্বাবুয়ে সফরের টেস্ট দলে চমক দিল বাংলাদেশ

জুন ১১, ২০২৬
ছবি: প্রতীকি

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা বৃ্দ্ধির প্রস্তাব

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT