চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমজাদ হোসেনকে দেখতে হাসপাতালে ‘তিন কন্যা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৫ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

টানা চার দিন ধরে লাইফ সাপোর্টে আছেন ঢাকাই চলচ্চিত্রের দাপুটে নির্মাতা আমজাদ হোসেন। আর এই নির্মাতাকে দেখতে বুধবার বিকালে হাসপাতাল এসে হাজির বাংলা চলচ্চিত্রের ‘তিন কন্যা’ খ্যাত ববিতা, সুচন্দা ও চিত্রনায়িকা চম্পা।

বুধবার বেলা চারটা নাগাদ তারা তিন বোন আমজাদ হোসেনকে দেখতে তেজগাঁয়ের ইমপালস হাসাপাতালে হাজির হন তারা। এসময় তারা দীর্ঘক্ষণ অবস্থান করে আমজাদ হোসেনের খোঁজ খবর নেন। কথা বলেন আমজাদ হোসেনের দুই ছেলের সাথে। এরপর তিন বোনই মুখোমুখি হন গণমাধ্যমের। যেখানে চিত্রনায়িকা ববিতা বলেন, আমি চারমাস পর দেশে এসেছি। এসেই আমজাদ ভাইয়ের এমন পরিস্থিতির কথা জানলাম। আমি প্রস্তুত ছিলাম না এমন খবরের জন্য। যাইহোক, আমজাদ হোসেন বাংলাদেশে একজনই আছেন। তিনি তার সিনেমার মধ্য দিয়ে গ্রাম বাংলাকে চিনিয়েছেন। আমরা দোয়া করবো আল্লাহ তায়ালা যেন তাকে ফিরিয়ে আনেন।

আমজাদ হোসেনকে দেখে সুচন্দা বলেন,আমজাদ ভাই ঠিকমতো মূল্যায়িত হননি। তার কৃতকর্ম যেন কেউ ভুলে না যাই।

অভিনেত্রী চম্পা বলেন, আমার বড় বোনদের সঙ্গে যখন আমজাদ ভাই কাজ করেছেন তখন তিনি আমাকে বলতেন ‘তুমি বড় হও, তোমাকে নিয়েও কাজ করবো’। এরপর আমিও উনার সাথে একটি সিনেমায় কাজ করেছি। ছবির নাম ছিলো ‘গোলাপী এখন ঢাকায়’। এতো বড় মাপের পরিচালকের সাথে কাজের অভিজ্ঞতা আমার পাথেয় হয়ে থাকবে।

আমজাদ হোসেনের মতো নির্মাতা বর্তমান বাংলাদেশের সিনেমায় আরো তৈরি হওয়া উচিত ছিলো বলেও মনে করেন চম্পা।

আমজাদ হোসেনের শারীরিক অবস্থা অপরিবর্তিত। ব্রেন স্ট্রোক করে গত চারদিন ধরে ইনটেনসিভ কেয়ারে লাইফ সাপোর্টে আছেন তিনি। তার বাঁচা মরা নিয়ে সন্দিহান চিকিৎসকরাও। সংবাদ মাধ্যমে আমজাদ হোসেনের সংকটাপন্ন অবস্থার কথা শুনে চিকিৎসার সমস্ত দায়ভার নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Reneta

১৯৭৮ সালে ‘গোলাপী এখন ট্রেনে’ এবং ১৯৮৪ সালে ‘ভাত দে’ চলচ্চিত্র নির্মাণের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া নানামাত্রিক কাজের জন্য ১৪ বার জাতীয়ভাবে স্বীকৃতি পেয়েছেন। একইসাথে বাংলা একাডেমী পুরস্কার সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমজাদ হোসেনচম্পাতিন কন্যাববিতালিড বিনোদনসুচন্দা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অভিনেতা সিয়াম ভয় পায় না

পরবর্তী

দহন-এর জন্য পূজা চেরির কঠোর পরিশ্রম

পরবর্তী

দহন-এর জন্য পূজা চেরির কঠোর পরিশ্রম

মজিদের সেঞ্চুরিতে সেন্ট্রালের লড়াইয়ের স্কোর

সর্বশেষ

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: মির্জা ফখরুল

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাগেরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

উগ্রবাদ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন: হেযবুত তওহীদ

জুলাই ১৮, ২০২৬

সহজ প্রতিপক্ষ? আমরা তো বেছে নেইনি: মার্টিনেজ

জুলাই ১৮, ২০২৬

ফাইনালই মেসির শেষ বিশ্বকাপ ম্যাচ? যা বললেন স্কালোনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT