চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারো আলোচনায় বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী

মাজহারুল হক মান্নামাজহারুল হক মান্না
৬:১৮ পূর্বাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০১৬
অন্যান্য, আদালত
A A

মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামী মীর কাসেম আলীর আইনজীবী হিসেবে থাকছেন না, এমন খবরে আবারো আলোচনায় সদ্য অবসরে যাওয়া বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী।

তবে তিনি বলেছেন, তিনি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকলে তা জানা যাবে আগামীকাল। মামলার প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন কান কথা না শোনার পরামর্শ দিলেও বলেছেন, কেউ না থাকলেও মামলা পরিচালনা আটকে থাকবে না।

হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী অবসরে যাওয়ার পরও বহাল আছে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা। এরকম অবস্থায় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াত নেতা মীর কাসেম আলীর পক্ষে মামলা পরিচালনায় যুক্ত হন তিনি।

বিষয়টি প্রধান বিচারপতির নজরে আনেন এটর্নি জেনারেল। ওইদিনই তাকেসহ সব বিচারপতিকে সরকারি সুবিধা থাকা অবস্থায় আদালতের নিয়মনীতি অনুসরণ করতে পরামর্শ দেন প্রধান বিচারপতি।

এর তিনদিন পর আদালত পাড়ায় খবর ছড়িয়ে পড়ে যে মামলা পরিচালনায় থাকছেন না বিচারপতি নজরুল ইসলাম চৌধূরী।

মীর কাসেম আলীর ছেলেকে সঙ্গে নিয়ে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী এবং আরো দু’জন আইনজীবীর সঙ্গে বার ভবনের কনফারেন্স কক্ষে আলোচনা করেছেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

Reneta

তবে এ নিয়ে শুনানি শুরু পর্যন্ত অপেক্ষার পরামর্শ দিয়ে কোনো মন্তব্য করেননি এটর্নি জেনারেল। সোমবার আপিল বিভাগে শুনানির জন্য নির্ধারিত আছে মীর কাসেম আলীর আপিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মানবতা বিরোধী অপরাধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক ছেলে জুলাইয়ে শহীদ, আরেক ছেলের ক্যান্সার: মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনকে ‘দ্বিতীয় আবাস’ হিসেবে গড়তে চায় ড্যানফস

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে ব্যাখ্যা দিল চীন

জুলাই ৭, ২০২৬

যশের ‘টক্সিক’ নিয়ে বিস্ফোরক মন্তব্য হুমা কুরেশীর!

জুলাই ৭, ২০২৬

২০০ কোটি ইউয়ানের নতুন মাইলফলকে চীনের গ্রীষ্মকালীন বক্স অফিস

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT