চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবার শুরু হচ্ছে মালালাকে নিয়ে ছবির শুটিং

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৪ অপরাহ্ণ ১২, আগস্ট ২০১৭
বিনোদন
A A
মালালা ইউসুফজাই

মালালা ইউসুফজাই

বছর খানেক বন্ধ থাকার পর আগামী সেপ্টেম্বর থেকে আবার শুরু হচ্ছে পাকিস্থানের নারী শিক্ষা আন্দোলনের পথিকৃত শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাইয়ের বায়োপিকের শুটিং। শুটিংয়ের অর্ধেক নাকি শেষ করা হয়েছিল আগেই। প্রথম অংশটুকুর শুটিং হয়েছিল ২০১৬ সালে গুজরাটের শহর ভূজ এবং  ভারতের মুম্বাইয়ে। বাকি অংশের শুটিং হওয়ার কথা কাশ্মীর উপত্যকায়। কিন্তু সেখানকার উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির কারণে শুটিং চালিয়ে নেওয়া সম্ভব হয়নি। এবার সব দিক সামাল দিয়ে আবারও শুটিং চালিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

প্রথম অংশের শুটিং করা হয়েছে চ্যালেঞ্জিং অনেক দিক নিয়ে। এখন যে অংশের শুটিং করা হবে, তাতে মূলত মালালার জীবনের অজানা অনেক দিক তুলে ধরা হবে। তবে মালালা চরিত্রে কে অভিনয় করতে যাচ্ছেন, তা এখনো অপ্রকাশিত রাখা হয়েছে। ছবির সাথে সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী ২৩ আগস্ট আনুষ্ঠানিকভাবে তা জানানো হবে।

অন্যদিকে আবারও শুটিং শুরু করতে পেরে বেশ উচ্ছ্বসিত ছবির পরিচালক এবং প্রযোজক। তাদের কথায়, ‘আমরা শিগগিরই গুল মাকাইকে বড় পর্দায় দেখাতে যাচ্ছি।’

পাকিস্থানের নারী শিক্ষা আন্দোলনের পথিকৃত মালালা ইউসুফজাই তালেবানদের বিরুদ্ধে ‘গুল মাকাই’ ছদ্মনামে লিখতেন অনেক ছোট বয়স থেকেই। নারী শিক্ষার পক্ষে কথা বলতে গিয়ে মাত্র ১৫ বছর বয়সে তালেবানদের হামলার শিকার হন। তার বায়োপিকের নাম হবে ‘গুল মাকাই’। টাইমস অব ইন্ডিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মালালা ইউসুফজাই
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

জুলাই ৬, ২০২৬

টানা বর্ষণে কক্সবাজারে পাহাড়ধসে ৯ জনের মৃত্যু

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে সড়কে প্রাণ গেল এক বাংলাদেশির

জুলাই ৬, ২০২৬

মেক্সিকান চাপের মুখে লড়ে কোয়ার্টারে গেল ১০ জনের ইংল্যান্ড

জুলাই ৬, ২০২৬

সর্বস্তরের শ্রদ্ধার জন্য আজ ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT