চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফ্রিদির ‘শৈল্পিক ক্যাচে’ বুঁদ ক্রিকেটবিশ্ব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৫ পূর্বাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তান সুপার লিগে বিস্ময়কর এক ক্যাচ ধরে হৈ-চৈ ফেলে দিয়েছেন শহীদ আফ্রিদি। ৩৭ বছর বয়সেও তার এমন ফিটনেস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা চলছে।

আফ্রিদি এবছর করাচি কিংসের হয়ে খেলছেন। শুক্রবার তাদের ম্যাচ ছিল কোয়েটা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে। ৩১ রান করা উমর আমিন ফেরেন বাউন্ডারিলাইনে আফ্রিদির ক্যাচ হয়ে। মোহাম্মদ ইরফানের গুডলেন্থের ডেলিভারিকে হাভবলি বানিয়ে লফটেড শট খেলেন আমিন। আম্পায়ারের মাথার উপর দিয়ে বল চলে যায় স্ট্রেইট অঞ্চলে। লংঅন থেকে ছুটে এসে সীমানা দড়ির পাশে দাঁড়িয়ে একহাত প্রসারিত করে প্রথমে ক্যাচ নেন আফ্রিদি। তারপর ভারসাম্য ঠিক রাখতে না পেরে বল আকাশে ছুঁড়ে নিজে সীমানার বাইরে চলে যান। সেখান থেকে আবার ভেতরে ঢুকে বল তালুবন্দি করেন।

আফ্রিদির এমন ক্যাচের দিনে পিএসএলের ইতিহাসে কোয়েটার বিপক্ষে নিজেদের প্রথম জয় পেয়েছে করাচি। দিনের অন্য ম্যাচে মোস্তাফিজের লাহোর হেরে গেছে মুলতান সুলতানসের বিপক্ষে।
মূর্তিকারিগর
প্রায় ২১ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় আফ্রিদির। কাগজে-কলমে তার বয়স ৩৭। কিন্তু গুঞ্জন আছে পরিমাণটা আরো বেশি।

আফ্রিদির এমন ক্যাচ দেখে পাকিস্তানের খ্যাতনামা ক্রীড়া সাংবাদিক মাজহার আরশাদ টুইটে লিখেছেন, ‘আফ্রিদি সত্যিকারের একজন চিরতরুণ ক্রিকেটার। অভিষেকের ২১ বছর পরেও তিনি এভাবে দর্শকদের আনন্দ দিতে পারেন। পাকিস্তান ক্রিকেটের ইতিহাসে এমন শৈল্পিক ক্যাচ বিরল।’

শাহরিয়ার এজাজ নামের এক দর্শক লিখেছেন, ‘পৃথিবীর বয়স বাড়ছে। কিন্তু আফ্রিদি যুবক থেকে যাচ্ছেন!’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আফ্রিদিপিএসএল
শেয়ারTweetPin1

সর্বশেষ

অক্ষয়ের মেয়ের ‘নগ্ন’ ছবি চাওয়া সেই ব্যক্তি গ্রেপ্তার

এপ্রিল ২৫, ২০২৬

ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুলের

এপ্রিল ২৫, ২০২৬
ছবি: আইএসপিআর

নৌবাহিনীর যৌথ অভিযানে ৩০০০ লিটার ডিজেল জব্দ, আটক ১

এপ্রিল ২৫, ২০২৬

শহীদ জিয়ার শুরু করা খাল, ৫০ বছর পর পুনঃখননের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

এপ্রিল ২৫, ২০২৬

৩০ শিশুকে বাঁচাতে গোখরা সাপের সঙ্গে লড়াই, প্রাণ দিল সাহসী কুকুর ‘কালী’

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT