‘আপনার উদ্ভাবনা, দেশের সম্ভাবনা’ এ স্লোগানকে ধারণ নাগরিকবান্ধব উদ্ভাবনী পরিবেশ তৈরির লক্ষ্য নিয়ে আবারও শুরু হচ্ছে রিয়েলিটি শো উদ্ভাবকের খোঁজে সিজন-২।
যার লক্ষ্য সারাদেশ থেকে উদ্ভাবক খুঁজে সেরা উদ্ভাবন বের করা। যে উদ্ভাবন দেশের সমস্যা সমাধানে ভূমিকা পালন করবে।
চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় আয়োজন করা হয় উদ্ভাবকের খোঁজে সিজন টু’র সংবাদ সম্মেলন। রিয়েলিটির শো’র বিচারকরা বলেন, তরুণদের উদ্ভাবন দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে এ রিয়েলিটি শো।
বিশিষ্টজনেরা বলেন, উদ্ভাবনী বাংলাদেশ বির্নিমাণে চ্যানেল আইয়ের এ আয়োজন বড় ভূমিকা রাখবে।
সংবাদ সম্মেলনে আয়োজকরা আশা প্রকাশ করেন, ডিজিটাল বাংলাদশ গড়তে তরুণ উদ্ভাবকরা এগিয়ে আসবে।
এটুআই এবং আইল্যাবের যৌথ উদ্যোগে এ রিয়েলিটি শো নির্মাণ এবং সম্প্রচারে রয়েছে চ্যানেল আই।
সাতটি ধাপে উদ্ভাবকের খোঁজে রিয়েলেটি শো’র জন্য যে কোনো বয়সী মানুষ অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবেন।
বিস্তারিত ভিডিও রিপোর্টে:







