চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্দোলন, লড়াইয়ের বিকল্প নেই: ফখরুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৩ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০১৯
রাজনীতি
A A

নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্দোলনের কোনো বিকল্প নাই, লড়াইয়ের কোনো বিকল্প নাই। বড় কিছু পেতে হলে সংগ্রামের মধ্যেই পেতে হয়। আমাদের হতাশ হবার কোনো সুযোগ নেই। আমাদের বুঝতে হবে, আমরা অত্যন্ত কঠিন সংগ্রামের মধ্য দিয়ে এগুচ্ছি। আমরা আশা করি শক্তিশালী সংগঠনের মধ্য দিয়ে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো।

সোমবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বৃহত্তর ময়মনসিংহ ফোরাম আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব বলেন।

মির্জা ফখরুল বলেন, আমরা এখন আর বক্তব্যের মধ্যে থাকতে চাই না। কিছু কাজ করতে চাই। সংগঠনকে আরও শক্তিশালী করে ডায়নামিক সংগঠনে পরিণত করে দেশনেত্রীর মুক্তি, গণতন্ত্রের মুক্তি এবং আমাদের নেতৃবৃন্দের মুক্তির জন্য আমরা আন্দোলন করতে চাই।

 বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মামলা প্রত্যাহার এবং সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তির দাবিতে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

বিএনপির মহাসচিব বলেন, সরকার সুচিন্তিতভাবে অত্যন্ত গুছিয়ে এক দলীয় শাসনের দিকে যাওয়া শুরু করেছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা সেইভাবে প্রতিরোধ করতে পারিনি। কারণ আওয়ামী লীগ সমস্ত রাষ্ট্রযন্ত্রকে দুঃশাসনের মধ্যে নিয়ে নজিরবিহীন নির্যাতন, নিপীড়ন চালিয়েছে। আপনাদের বুঝতে হবে ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণতান্ত্রিক লড়াই সবসময় অসামঞ্জস্যপূর্ণ হয়।

ফখরুল বলেন, বর্তমান সময় খুব কঠিন সময়, এই সংগ্রামও খুব কঠিন। এই সংগ্রামকে হাসি-খেলার মধ্য দিয়ে উত্তরণ সম্ভব নয়। আজকে আমরা যদি আন্তর্জাতিক রাজনীতির দিকে তাকাই দেখবেন সব জায়গায় কর্তৃত্ববাদ ঝুঁকে বসে আছে। গণতন্ত্র পিছিয়ে যাচ্ছে। যারা গণতন্ত্রের কথা বলেন তারা সেইভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারছেন না।

Reneta

ফখরুল বলেন, ৯০’র গণঅভ্যুত্থান আর ২০১৯ এক সময় নয়। এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। এবং মাথায় রেখেই আমাদের পরবর্তী রণকৌশল নির্ধারণ করতে হবে। আর এর জন্য ভাবতে হবে, পড়তে হবে, আন্তর্জাতিক বিশ্ব সম্পর্কে জানতে হবে। আমাদের চিন্তা করতে হবে বর্তমান পেক্ষাপটে সংগঠনকে কিভাবে আরও শক্তিশালী করা যায়। যাতে বিশ্ব রাজনীতির সাথে লড়াই করতে পারে।

বেগম খালেদা জিয়ার অসুস্থতার কথা জানিয়ে তিনি বলেন, বেগম জিয়া এতোটা অসুস্থ যে আমি বর্ণনা করতে পারবো না। আমি নিজে গিয়েছি দেখেছি তাকে। তিনি নিজে বিছানা থেকে উঠতে পারেন না, তাকে সাহায্য করতে হয়। হাঁটতে পারেন না, হুইল চেয়ারের চলতে হয়। খেতে পারেন না। তাঁর শরীর একদম ভালো নেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্দোলনবেগম খালেদা জিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

মৃত্যুকে হার মানিয়ে নরওয়েকে বিশ্বকাপের স্বপ্ন দেখাচ্ছেন সোলবাকেন

জুলাই ১১, ২০২৬

মেসিই নেবেন আর্জেন্টিনার পেনাল্টি

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

‘চায়ের জনপদ’ সম্মাননা পেল শ্রীমঙ্গল প্রেসক্লাব

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

‘রক্তের প্রতিশোধ’ নেওয়ার অঙ্গীকার মোজতবা খামেনির

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা এগিয়ে, ইংল্যান্ড-নরওয়ে হবে উত্তেজনাময়: গোলাম সারোয়ার টিপু

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT