চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আনোয়ার চৌধুরী উপর হামলায় ৩ নিহতের মামলার রায় ১১ ফেব্রুয়ারি

মাজহারুল হক মান্না মাজহারুল হক মান্না
৮:২৬ পূর্বাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০১৬
অন্যান্য, আদালত
A A

সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও জেল আপিলের উপর ১১ ফেব্রুয়ারি রায় ঘোষণা করবেন হাইকোর্ট। মৃত্যুদণ্ডাদেশ পাওয়া মুফতি হান্নানসহ তিন আসামী ও যাবজ্জীবন পাওয়া মুফতি মঈনউদ্দিনসহ দুই আসামী ওই হামলা ছাড়াও অন্যান্য হামলায় জড়িত থাকার কথা জানিয়ে তাদের সাজা বহাল রাখার পক্ষে যুক্তি দেখিয়েছেন রাষ্ট্রপক্ষ।

২০০৪ সালের ২১ মে সিলেটের শাহজালাল মাজার জেয়ারত করতে যান সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী। ওই সময়ে চালানো হয় গ্রেনেড হামলা। ওই হামলায় আনোয়ার চৌধুরী বেঁচে গেলেও পুলিশের দুই কর্মকর্তাসহ ৩ জন নিহত আর আহত হন শতাধিক। ওইদিনই কয়েকজনকে আসামী করে মামলা করা হলেও চার্জশীট দেওয়া হয় ৫ জনের বিরুদ্ধে।

২০০৮ সালের ২৩ ডিসেম্বর আসামী মুফতি হান্নান, শাহেদ শরীফুল আলম ও দেলওয়ার হোসেনকে মৃত্যুদ-াদেশ এবং মুফতি মঈনউদ্দিন আবু জান্দাল ও মহিবুল্লাহকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল।

রায়ের বিরুদ্ধে করা জেল আপিল ও ডেথ রেফারেন্সের উপর বক্তব্য উপস্থাপন করেন আসামীপক্ষ ও রাষ্ট্রপক্ষ।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘গ্রেনেড হামলার ব্যাপকতা অনেক। যেখানে হামলা হয় সেখানে প্রচুর লোক হতাহত হতে পারে। এটা হলো জনগণের বিরুদ্ধে একরকম অপরাধ। এধরণের অপরাধে উপযুক্ত সাজা হওয়াটাই যৌক্তিক। এখানে ক্ষমা-দয়া দেখানোর সুযোগ থাকে না।’

আসামীদের অপরাধ প্রবণতা সম্পর্কে হাইকোর্ট বেঞ্চকে জানান অ্যাটর্নি জেনারেল।

Reneta

তিনি বলেন,‘ এরা রমনা বটমূলে গ্রেনেড হামলার আসামী, সিপিবি’র মিটিংয়ে বোমা হামলাও এরাই চালিয়েছিলো, গোপালগঞ্জের কোটালি পাড়াতেও এরাই বোমা রেখেছিলো, ২১ আগস্টের গ্রেনেড হামলার আসামীও এরাই। তাদের উদ্দেশ্য একটি জনগোষ্ঠীকে মারাত্মক ভাবে আঘাত করা।’

তবে মামলা নিয়ে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানান আসামীপক্ষের আইনজীবী মোহাম্মদ আলী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রেনেড হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

স্মার্টফোন ও ইভির কাঁচামালের খোঁজে নতুন বৈশ্বিক মানচিত্র

জুলাই ২৬, ২০২৬

মেসির আরও কয়েক বছর খেলা উচিত: ডি মারিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতির আইনি সুরক্ষা ও গ্রেপ্তার দাবি বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ২৬, ২০২৬

বাংলাদেশে ফেসবুক-ইউটিউব-গুগলের বিজ্ঞাপন বিষয়ে খসড়া নীতিমালায় কড়াকড়ি

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই, যেতে পারবে না যেসকল ব্যক্তি

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT