চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আদর্শ’ উইকেটের জন্য কিউরেটর প্যানেল

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৭:১৬ অপরাহ্ণ ০৫, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

পেস বোলার, স্পিনার, ব্যাটসম্যান; দক্ষতা অনুযায়ী সবাই সমান সুবিধা পাচ্ছেন উইকেট থেকে- বাংলাদেশের কোন ভেন্যুতে এমন চিত্র দেখা যায় না। কোথাও ব্যাটসম্যানদের উপর স্পিনার, আবার কোথাও স্পিনার-পেসারদের উপর ব্যাটসম্যানরা ছড়ি ঘোরান। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে চট্টগ্রাম-মিরপুরেও দেখা গেছে একই চিত্র। দুটি ভেন্যুই পেয়েছে আইসিসি’র ভর্ৎসনা, সঙ্গে ডিমেরিট পয়েন্ট। শাস্তির পর দেশের ভেন্যুগুলোর উইকেট স্পোর্টিং করতে উদ্যোগী হয়েছে বিসিবিও। ‘আদর্শ’ উইকেটের জন্য করা হয়েছে কিউরেটর প্যানেল।

কিউরেটদের প্যানেলে অবধারিতভাবেই থাকছেন বিসিবির প্রধান কিউরেটর গামিনী ডি সিলভা। প্যানেলে দেশি কিউরেটরদের সঙ্গে যোগ হবেন নতুন দুই ভারতীয় কিউরেটরও।

এরইমধ্যে নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের প্রধান কিউরেটর প্রভিন হিঙ্গনিকরকে নিয়োগ দিয়েছে বিসিবি। গত সপ্তাহে সাক্ষাতকার দিয়ে যান এই ভারতীয়। বোর্ডের পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানালেন, এ মাসের মধ্যেই আরও একজন ভারতীয় কিউরেটর নিয়োগ দেয়া হবে।

‘প্রথম থেকেই গ্রাউন্ডস কমিটির অধীনে আমাদের জনবল কম। টেকনিক্যাল লোকের সংখ্যা কম। সেজন্য আমরা চিন্তা করেছিলাম গামিনীর সঙ্গে আরও দুই-তিনজকে যোগ করা যায় কিনা। এরইমধ্যে একজনকে নিয়োগ দেয়া হয়েছে। আরেকজনকে ডাকা হয়েছে। তার সঙ্গে আলাপ-আলোচনা করে ফাইনাল করা হবে। দুইজনই ভারতীয়।’

জালাল ইউনুস জানিয়েছেন দেশের চারটি ভেন্যুকে নির্বাচন করা হয়েছে যেখানে পেস বোলার, স্পিনার ও ব্যাটসম্যানরা সমান সুবিধা নিতে পারবেন। ভেন্যুগুলো হল- চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার ও খুলনা।

‘আমাদের পরিকল্পনা কিছু উইকেট স্পোর্টিং করার। জাতীয় লিগে কিন্তু ব্যাটসম্যানরা ডমিনেট করছে বোলারদের। তিন-চারজন করে সেঞ্চুরি করছে। এক প্রকার ফ্ল্যাট উইকেট। আমরা চাচ্ছি যেন বোলারদেরও সুবিধা থাকে এমন উইকেট। বিশেষ করে ফাস্ট বোলারদের জন্য। পাশাপাশি স্পিনাররাও। কেবল ব্যাটসম্যানরা যেন ছড়ি না ঘোরাতে পারে। আমরা কয়েকটা ভেন্যুকে নির্বাচন করেছি যেখানে এমন উইকেট করা হবে।’

Reneta

তবে বাস্তবতাটাও মানছেন জালাল ইউনুস। রাতারাতি যে উইকেট পরিবর্তন করা সম্ভব হবে না সেটিও বললেন। সেজন্য নতুন কিউরেটরদের সময় দেয়ার পক্ষে বিসিবির এ পরিচালক।

‘নতুন যারা আসছে তাদের সময় দিতে হবে। এখন যে ধরনের উইকেট আছে সেগুলো তারা দেখবে। তারপর আমরা কি ধরনের উইকেট চাচ্ছি, স্পোর্টিং উইকেট বানাতে চাচ্ছি বা আবহাওয়ার কিছু বিষয় আছে সেগুলো দেখবে। আবহাওয়া অনুযায়ী যদি উইকেট বানাই, সেটা আবার রক্ষণাবেক্ষণ করতে পারবো কিনা এ বিষয়গুলো নিয়ে আলাপ-অলোচনা হবে। যদি দুই-তিনটা ভেন্যু নির্বাচন করি, সেগুলোর কোথায় ট্রু উইকেট হবে, কোথায় ফিফটি-ফিফটি কিংবা স্পোর্টিং উইকেট; সেসবের জন্য তাদের সময়টা দিতে হবে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উইকেটকিউরেটরমিরপুরের উইকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

টেবিলের শীর্ষে ফিরেছে আর্সেনাল, জিতেছে লিভারপুল

এপ্রিল ২৬, ২০২৬

পিছিয়ে পড়েও সাউদাম্পটনকে হারিয়ে এফএ কাপের ফাইনালে ম্যানসিটি

এপ্রিল ২৬, ২০২৬
ছবি সংগৃহীত

মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল, পরিস্থিতি কোন পথে

এপ্রিল ২৬, ২০২৬

খাদ্য মজুদ বাড়ানোসহ কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ

এপ্রিল ২৫, ২০২৬

গেতাফেকে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT