চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজিজুল হাকিমের পরিচালনায় সমাপ্তি-অপর্ণা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৩ অপরাহ্ণ ১৮, জুলাই ২০১৯
বিনোদন
A A

অসংখ্য জনপ্রিয় নাটকের অভিনেতা আজিজুল হাকিম এখন নির্মাণে বেশি মনোযোগী। সম্প্রতি তিনি নতুন নাটক নির্মাণ করলেন। তার নির্দেশিত ওই নাটকে অভিনয় করলেন ছোটপর্দার দুই পরিচিত মুখ সমাপ্তি মাশুক ও লাক্সতারকা অপর্ণা ঘোষ। 

রাঙামাটির বিভিন্ন দুর্গম এলাকায় সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে বলে জানান সমাপ্তি মাশুক। চ্যানেল আই অনলাইনকে এই অভিনেতা বললেন, নাটকটির নাম ‘স্বপ্নের নীল থামি’। লিখেছেন জিনাত হাকিম। ‘থামি’ হলো উপজাতিদের ঐতিহ্যবাদি একটি পোশাকের নাম।

তিনি বলেন, এই নাটকের মাধ্যমে প্রথমবার আজিজুল হাকিম ভাইয়ের নির্দেশনায় কাজ করলাম। চমৎকার অভিজ্ঞতা হলো। উনি খুব ধরে ধরে কাজটি করেছেন। তবে ওনার স্ত্রী জিনাত হামিকের নির্দেশনায় আগে কাজ করেছি।

নির্মাতা সেদিক থেকে আইকনিক হিসেবে নামটা রেখেছেন বলে জানান সমাপ্তি। এ নাটকটি নির্মিত হয়েছে রাঙামাটির উপজাতি অধ্যুষিত এলাকায়। সমাপ্তি মাশুক বলেন, একঘণ্টার নাটকের শুটিং হয় দুদিনে। কিন্তু আমরা ওইসব এলাকায় গিয়ে চারদিন ধরে শুটিং করেছি। স্থানীয় উপজাতিদের ভাষা এবং চট্টগ্রামের আঞ্চলিক ভাষার মিশ্রণ নাটকে ব্যবহার করা হয়েছে।

অনেকেই ধারণা করেন উপজাতিরা স্বভাবে একটু অন্যরকম, নিজেদের সম্প্রদায়ের বাইরে মেশেন না। কিন্তু এমনটা পুরোপুরি ভুল, বললেন সমাপ্তি। তার ভাষ্য, তারা খুবই মিশুক। আমাদের অনেক সাহায্য করেছেন। সেখানে শুটিং হাউজ নেই। উপজাতিদের বাড়িতে গিয়ে শুটিং করেছি। তারা একেবারেই ‘মাই ডিয়ার’ প্রকৃতির।

নাটকের গল্পে দেখা যাবে, সমাপ্তি মাশুক বসবাস করেন উপজাতিদের সঙ্গে। ইঞ্জিনিয়ারিং বিষয়ে লেখাপড়া করলেও একটা সময় তিনি পাহাড়ে সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে যান। অপর্ণাকে দেখা যাবে স্থানীয় স্কুলের শিক্ষিকা হিসেবে। একটা সময় তাদের মধ্যে একটা সখ্যতা গড়ে ওঠে। এরপর গল্পের মোড় নেয় অন্যদিকে।

Reneta

আসন্ন ঈদুল আযহায় একটি বেসরকারি চ্যানেলে ‘স্বপ্নের নীল থামি’ প্রচার হবে বলে জানা যায়।

ছোটপর্দার ব্যস্ত অভিনেতা সমাপ্তি মাশুক খণ্ড নাটকের পাশাপাশি ধারাবাহিক নাটকেও কাজ করছেন।

জানালেন, কাঁচের পুতুল, ঘরে বাইরে এবং মান অভিমান নামে তিনটি মেগা ধারাবাহিক নাটকে কাজ করছেন। এছাড়া কদিন আগে মুক্তি পেল তার অভিনীত ছবি ‘আব্বাস’। সেখানে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে কাজ করে প্রশংসা পেয়েছেন সমাপ্তি মাশুক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপর্ণা ঘোষআজিজুল হাকিমজিনাত হাকিমসমাপ্তি মাশুক
শেয়ারTweetPin

সর্বশেষ

‘বয়স শুধুই একটি সংখ্যা’, রোনালদো-মদ্রিচকে নিয়ে মার্টিনেজ

জুলাই ২, ২০২৬

পদ্মা রেলসেতুর নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই: সেতুমন্ত্রী

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ, প্রস্তুতির আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

জুলাই ২, ২০২৬

নিরাপত্তার জন্য পোষা কুকুরই ডেকে আনল আইনি বিপর্যয়!

জুলাই ২, ২০২৬

ফুটবলের নির্মম বিচার ‘টাইব্রেকার’: সেরা তারকাদের ব্যর্থতা আর কান্নার ইতিহাস

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT