চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ ঐতিহাসিক মুজিব নগর দিবস

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
৯:৪৩ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০১৫
বাংলাদেশ
A A

একাত্তরের মার্চে শুরু হওয়া প্রতিরোধ যুদ্ধটি  মুক্তিযুদ্ধের পরিচিতি আর বিশ্বজনীনতা পায় ১৭ এপ্রিলে বাংলাদেশের অস্থায়ী সরকারের শপথ গ্রহণের মাধ্যমে। ইতিহাসে এই দিনটির নাম ‘মুজিবনগর দিবস’।

আজ ১৭ এপ্রিল সেই ঐতিহাসিক দিন। মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীন সরকারের শপথ নেয়ার দিন, স্বাধীনতার ঘোষণাপত্র পাঠের দিন।

সেসময় বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে বন্দী থাকায় তাঁকে রাষ্ট্রপতি করেই ঘোষণা করা হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে সেদিন অস্থায়ী রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে শপথ নেন সৈয়দ নজরুল ইসলাম। সরকারের মন্ত্রিসভায় শহীদ তাজউদ্দীন আহমদকে সরকারের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী, ক্যাপ্টেন এম মনসুর আলীকে অর্থমন্ত্রী, এ এইচ এম কামরুজ্জামানকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়।

২৬ মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতার ডাক ষড়যন্ত্রকারীরা গৃহযুদ্ধ হিসেবে চালানোর অপচেষ্টা করেছিল। আজ ৪৪ বছর পরেও তাদের ও তাদের দোসরদের সে চেষ্টা থেমে নেই। তবে ৭১’র দূরদর্শী,দেশপ্রেমিক নেতৃত্ব সকল চক্রান্ত, অপপ্রচার রুখতে ও বাংলাদেশের অভ্যুদয়কে আন্তর্জাতিক ভিত্তি দিতে স্বাধীন দেশের স্বাধীন সরকারের প্রয়োজন বোধ করেছিলেন। তাই বাংলার অবিসংবাদিত নেতা, জাতির জনক শত্রু শিবিরে বন্দি থাকলেও থেমে থাকেনি স্বাধীনতার সংগ্রাম, মুক্তির সংগ্রাম।

স্বাধীনতা আর মুক্তি পাগল ৭ কোটি বাঙালির প্রাণের দাবি বাংলাদেশ জন্ম নেয় যে আতুঁরঘরে তার নাম মেহেরপুরের বৈদ্যনাথতলা। ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর আম্রকাননে বাংলা, বিহার ও উড়িষ্যার স্বাধীনতার যে সূর্য অস্তমিত হয়েছিল, বাঙালীর সেই স্বাধীনতার সূর্য আবারও উদিত হয়েছিল ১৯৭১ সালের ১৭ এপ্রিলে মেহেরপুর ভবেরপাড়া গ্রামের বৈদ্যনাথতলার আম্রকাননে।

সেসময় ভারত সীমান্তবর্তী পাকিস্তানি হানাদার মুক্ত একটি মুক্তাঞ্চল ছিল প্রত্যন্ত গ্রামটি। এই গ্রামটিই স্বাধীনতা, মুক্তির সংগ্রামে ভাস্বর হয়ে ইতিহাসে ঠাঁই করে  নিয়েছে ‘মুজিব নগর’ নামে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পুলিশের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা: তথ্যমন্ত্রী

জুলাই ১১, ২০২৬

এবার দর্শকের ঘৃণা কুড়াতে চান পূর্ণিমা!

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনা ফিরলে ফাঁসির দড়ি প্রস্তুত: নাহিদ ইসলাম

জুলাই ১১, ২০২৬

মৃত্যুকে হার মানিয়ে নরওয়েকে বিশ্বকাপের স্বপ্ন দেখাচ্ছেন সোলবাকেন

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

‘সীমান্তে সুড়সুড়ি দিচ্ছে ভারত, সরকার মুখে কুলুপ এঁটে আছে’

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT