চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগেরবার জনপ্রিয় এক ক্রিকেটারের অনুরোধে ছাড় পেয়েছিলেন শাহাদত

জাকিয়া আক্তারজাকিয়া আক্তার
৩:১২ পূর্বাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

শিশু গৃহকর্মী হ্যাপির ওপর ক্রিকেটার শাহাদত পরিবারের নির্যাতন এই প্রথম নয়। জাতীয় দলের ক্রিকেটার শাহাদত হোসেন রাজীব ও তার স্ত্রী নিত্য অনেকদিন ধরেই মেয়েটির ওপর নির্যাতন চালিয়ে আসছে। চারমাস আগে মিরপুর-৬ এ থাকার সময় প্রতিবেশীরা বিষয়টি পুলিশ পর্যন্ত নিয়ে গেলে আর অত্যাচার হবে না প্রতিশ্রুতি দিয়ে মেয়েটিকে থানা থেকে নিয়ে গিয়েছিলেন শাহাদত।

সর্বজন শ্রদ্ধেয় জাতীয় দলের একজন তারকা ক্রিকেটার তখন শাহাদতকে সহায়তা করেছিলেন। তবে পরে নোটিশ পেয়ে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছিলেন শাহাদত।

চ্যানেল আই অনলাইনের অনুসন্ধানে জানা যায়, চারমাস আগে মিরপুর-৬ এ রকিবুল ইসলাম টুটুলের বাসায় ভাড়া থাকতেন ক্রিকেটার শাহাদত হোসেন। সেসময় বাসার মালিক টুটুলসহ প্রতিবেশীরা মেয়েটির ওপর চলা অমানুষিক নির্যাতন দেখে হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছিলেন।

টুটুল বললেন, শিশু গৃহকর্মী হ্যাপির অমানুষিক নির্যাতন চালাতেন শাহাদত ও তার স্ত্রী নিত্য। কোনো অপরাধ ছাড়াই হ্যাপিকে প্রতিনিয়ত লাঠি দিয়ে মারা হতো। লাথি-ঘুষি চড়-থাপ্পর কোনো কিছুই বাদ যেতো না নির্যাতনের তালিকা থেকে।

‘এমন নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ার পর এলাকার কিছু মানুষ ও আমি থানা পুলিশের কাছে ঘটনা বলি। তখন পল্লবী থানার পুলিশ শাহাদতের বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। কিন্তু মেয়েটির গরিব নানী এবং একজন সহ-ক্রিকেটারের সহায়তায় থানা থেকে হ্যাপিকে বাড়ি নিয়ে আসেন শাহাদত।

পুলিশ জানায়, দেশের সবচেয়ে জনপ্রিয় একজন ক্রিকেটার তখন শাহাদতের পক্ষে প্রতিশ্রুতি দিয়েছিলেন মেয়েটির ওপর আর অত্যাচার হবে না।

Reneta

স্বভাবজাত নেতৃত্বগুণের অধিকারী জাতীয় দলের ওই ক্রিকেটার গৃহকর্মী হ্যাপির ঘটনার মতো রুবেল হোসেনের সঙ্গে চিত্রনায়িকা হ্যাপির ঘটনাতেও ইতিবাচক অর্থে হস্তক্ষেপ করেছিলেন বলে পুলিশ জানিয়েছে।

‘শুধুমাত্র তার জন্য আমরা গৃহকর্মী হ্যাপিকে শাহাদতের কাছে ফিরিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম অন্ততঃ ওই ক্রিকেটারের সম্মানে হলেও মেয়েটির ওপর আর অত্যাচার-নির্যাতন হবে না,’ বলে মন্তব্য করেন এক পুলিশ কর্মকর্তা।

কিন্তু শাহাদতের সাবেক প্রতিবেশীরা বলছেন অন্য কথা।

সাবেক বাড়িঅলা টুটুল চ্যানেল আই অনলাইনকে বলেন: হ্যাপিকে নিয়ে থানা থেকে ফেরার পরই শাহাদত আমাদেরকে বলেন, কই পুলিশকে বলে তো আমার কিছু করতে পারলেন না!

থানা থেকে নিয়ে আসার পরও শাহাদত দম্পতি হ্যাপির উপর আগের মতোই নির্যাতন চালাতেন বলে তিনি দাবি করেন।

টুটুল জানান, কোনো কারণ ছাড়াই হ্যাপিকে তারা মারধর করতেন। আসলে স্বামী-স্ত্রী দু’জনই খুব উগ্রমেজাজী। কারো সঙ্গে ভালো ব্যবহার করতেন না তারা। সারাক্ষণ মেয়েটিকে হয় থাপ্পর নয় লাথি-ঘুষি মারতেন।

‘যখন আমি দেখলাম কোনোভাবেই তাদের থামানো যাচ্ছে না তখন বাসা ছেড়ে দেওয়ার জন্য তাদেরকে নোটিশ দিলাম। তারা বাসা ছেড়ে দিলেও মেয়েটির ওপর নির্যাতন যে বন্ধ হয়নি সকালে পত্রিকা পড়েই তা বুঝতে পারছি।’

বর্তমানে নির্যাতিত মেয়েটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। পলাতক শাহাদত ও তার স্ত্রী নিত্যকে ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিকেটার শাহাদতশিশু নির্যাতন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশের ইতিহাসে বৃহৎ শিক্ষা বাজেট ঘোষণা

জুন ১১, ২০২৬

নতুন মোবাইল সিমের ওপর ৩০০ টাকার কর প্রত্যাহারের প্রস্তাব

জুন ১১, ২০২৬

বাজেট ঘাটতি ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা

জুন ১১, ২০২৬
ছবি: এআই

ফ্রিল্যান্সার ও উদ্যোক্তাদের জন্য ভ্যাট অব্যাহতি বহাল

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনাজপুরে বৃষ্টি উপেক্ষা করে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT