চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগস্টে নারায়ণগঞ্জে চালু হচ্ছে আধুনিক সিনেমা থিয়েটার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১০ অপরাহ্ণ ২৪, জুলাই ২০১৯
বিনোদন
A A

নারায়ণগঞ্জে চালু হতে যাচ্ছে সীমিত আসনের আধুনিক সিনেমা থিয়েটার ‘সিনেস্কোপ’। খবরটি চ্যানেল আই অনলাইনে জানিয়েছেন প্রকল্পটির উদ্যোক্তা স্থপতি ও চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান।

তিনি বলেন, বহুদিনের স্বপ্ন ছিলো তার নিজের শহরে সিনেমা দেখানোর একটি সুন্দর পরিবেশ তৈরী করা। আর সেই লক্ষ্যেই দীর্ঘদিন ধরে কাজ করেছেন তিনি। ছোট পরিসরে হলেও সুন্দর পরিবেশে সিনেমা দেখানোর সেই স্বপ্ন পূরণ হওয়ায় আপ্লুত এই নির্মাতা।

নূরুজ্জামান জানান, ফোর কে সিলভারস্ক্রিনের এই থিয়েটারে থাকছে ৭.১ ডলবি ডিজিটাল অডিও সিস্টেম এবং থ্রি-ডি সিনেমা দেখার ব্যবস্থা।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাথে যৌথভাবে এই সিনেমা থিয়েটার পরিচালনা করবে নূরুজ্জামানের চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠান ‘সিনেমাকার’। তিনি জানান, সবকিছু ঠিক থাকলে অগাস্ট মাসেই একটি চলচ্চিত্র উৎসবের মাধ্যমে নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন ভবনে যাত্রা শুরু করছে ‘সিনেস্কোপ’।

সিনেমা থিয়েটার সম্পর্কে নূরুজ্জামান বলেন, সুস্থ ধারার চলচ্চিত্র ও রুচিশীল নতুন দর্শকদের কথা স্মরণে রেখে হলটি তৈরি করা হয়েছে। বিশেষত যে দর্শকেরা গতানুগতিক হলগুলোতে নিরাপত্তা ও পরিবেশজনিত কারণে ছবি দেখতে নিরুৎসাহিত বোধ করেন, সিনেমাস্কোপ তাদের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। দর্শকদের স্ন্যাকস এর জন্য একটি কফিশপও রয়েছে হলটিতে। এমনটাই জানান তিনি।

কী ধরণের চলচ্চিত্র চলবে সিনেস্কোপে? জানতে চাইলে নূরুজ্জামান বলেন, যে তরুণ চলচ্চিত্র নির্মাতারা বাংলাদেশকে নতুনভাবে বিশ্বের কাছে তুলে ধরার চেষ্টা করছেন তাদের চলচ্চিত্র এখানে অগ্রাধিকার ভিত্তিতে প্রদর্শিত হবে। এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন চলচ্চিত্রকার, অভিনয় শিল্পী কিংবা কলাকুশলীকে উৎসর্গ করে তাদের সেরা কাজগুলোর প্রদর্শণীও চলবে এখানে।

Reneta

নূরুজ্জামান বলেন, প্রতিদিন একটি শো কেবল শিশুদের জন্য বরাদ্দ থাকবে। যেখানে তারা দেশ-বিদেশের সেরা শিশুতোষ চলচ্চিত্রের সাথে পরিচিত হতে পারবে। সুনির্বাচিত থ্রি-ডি মুভিগুলো তাদের সৃজনশীলতা উস্কে দেবে।

মাস্তুল নির্মাতা বলেন, ‘সিনেস্কোপ’ কেবল ব্যবসা নয়, একটি সামাজিক ও সাংস্কৃতিক দায়বদ্ধতার জায়গা থেকেই চালু হতে যাচ্ছে। 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চলচ্চিত্র উৎসবমাস্তুললিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তিনদিনের সফর শেষে চীন ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প

মে ১৫, ২০২৬
ছবি: চ্যানেল আই

টেকনাফে গুলিতে রোহিঙ্গা নিহত ১

মে ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম

মে ১৫, ২০২৬

হরমুজে ইরানের ছোট নৌকার ঝাঁক: উত্তেজনায় নতুন মোড়

মে ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে স্বপ্ন ছোঁয়ার ১৫ দিনেই নিভে গেল রাম প্রসাদের জীবনপ্রদীপ

মে ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT