রাজধানীর সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে জ্বর নিয়ে ভুক্তভোগী রোগীদের উপচে পড়া ভিড়। চিকিৎসার জন্য হাসপাতালে আসা জ্বরের রোগীদের জরুরি প্রয়োজন ছাড়া ভর্তির প্রয়োজন নেই, তা বোঝাতে সংশ্লিষ্ট চিকিৎসকদের কাউন্সিল করতে হচ্ছে।
১০ বছরের মুনতাসির আর ৬ বছরের আদিবা একই পরিবারের ক্ষুদে দুই সদস্য ডেঙ্গু জ্বরে আক্রান্ত। পরিবারের প্রিয় দুই সন্তানের ডেঙ্গুতে আক্রান্তের ঘটনায় দিশেহারা অভিভাবক তাদের ভর্তি করেছেন রাজধানীর একটি হাসপাতালে। পাশাপাশি দুই বিছানায় চলছে তাদের চিকিৎসা।
রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা বলছেন, তাদের হাসপাতালে শিশু রোগীর সংখ্যা এখনও পর্যন্ত বেশি।
রাজধানীর বিভিন্ন হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসার জন্য রোগীরা ভিড় করছেন। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতি ২৪ ঘণ্টায় গড়ে দুশোর বেশি জ্বরের রোগী আসছে।
আবার বিভিন্ন হাসপাতালের বহির্বিভাগে জ্বরের রোগীরা নিজেরা প্লাটিলেট কাউন্ট ও এমনকি ডেঙ্গুর টেস্ট রিপোর্ট নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন।
ডেঙ্গু জ্বর সচেতনতায় আলোচনা সভা করেছে শহীদ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতাল। এর আগে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র্যালিও অনুষ্ঠিত হয়।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:






