চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আউটসোর্সিং থেকে বিলিয়ন ডলার আয়ের প্রত্যাশা

নীলাদ্রি শেখরনীলাদ্রি শেখর
১:৫২ পূর্বাহ্ণ ০৯, ডিসেম্বর ২০১৫
তথ্যপ্রযুক্তি
A A

২০২১ সাল নাগাদ আউটসোর্সিং খাত থেকে এক বিলিয়ন মার্কিন ডলার আয়ের প্রত্যাশা করছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বিপিও সামিটের উদ্বোধন করে তিনি বলেছেন, আউটসোসিং এর মাধ্যমে আগামী দিনের তরুণরা নিজেরাই নিজেদের ভাগ্য গড়বে।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আউটসোসিং যখন বাংলাদেশে যাত্রা শুরু করে; তখন এ খাতের আয় ছিলো ২৬ মিলিয়ন মার্কিন ডলার। গেলো ছ’বছরে এ খাত থেকে উপার্জন গিয়ে দাঁড়িয়েছে ৩শ’ মিলিয়নে। পাশাপাশি এ খাতে সম্পৃক্ত জনবলের সংখ্যা এখন ৩শ’ জন থেকে ২৫ হাজার।

দেশি-বিদেশি বিনিয়োগকারীকে এদেশের আউটসোসিং সেক্টর সম্পর্কে ধারণা দেওয়া এবং এর সাফল্যের গল্পগুলো তুলে ধরতে শুরু হলো দু’দিন ব্যাপী বিজনেস প্রোসেস আউটসোসিং সামিট ২০১৫। সামিটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

তিনি বলেন, ‘আমাদের ভিশনকে ছ’বছর আগে কেউ সম্ভব মনে করেনি। বিপিও আউটসোর্সিং সামিটে আমাদের আজকের লক্ষ্যমাত্রা আউটসোর্সিংয়ে আয় এক বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। আবার কর্মসংস্থান ২ লাখ পার হয়ে যাবে।’

জয় আশা করেন, আইটি সেক্টর একদিন বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় খাত গার্মেন্টসের রপ্তানীকে ছাড়িয়ে যাবে। ‘এই আইটি শিল্প, বিপিও আউটসোর্সিং শিল্পে সবচেয়ে বেশি কর্মসংস্থানের সুযোগ রয়েছে ১৮ থেকে ৩৫ বছরের তরুণদের। তাদের কর্মসংস্থান নিশ্চিত করতে চাই আমরা,’ বলেন তিনি।

উপদেষ্টা বলেন, সরকার চায় তরুণ প্রজন্ম উদ্যোক্তা হোক; নিজেদের উদ্যোগে নিজেদের আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং এবং আইটি কোম্পানি করুক, যেখানে তারা নিজেদের ভবিষ্যৎ নিশ্চিত করার পাশাপাশি দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে।

Reneta

প্রত্যেক বছর ৫০ হাজার তরুণকে আইসিটি সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হবে জানিয়ে সজীব ওয়াজেদ ঘোষণা দেন সারা দেশে ৫৫৪টি বিপিও সেন্টার স্থাপন করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আউটসোর্সিংসজীব ওয়াজেদ জয়
শেয়ারTweetPin

সর্বশেষ

Teesta water

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, বন্যার শঙ্কা

জুলাই ১০, ২০২৬

মেহেরপুরে করলার চাষে ভালো ফলনেও, দাম নিয়ে হতাশ চাষি

জুলাই ১০, ২০২৬

মরক্কোর বিদায়ে হতাশ, ফ্রান্সের জয়ে উচ্ছ্বসিত ফুটবলপ্রেমীরা

জুলাই ১০, ২০২৬

দেশে পরিবর্তন আসেনি, শুধু দুর্নীতিবাজদের হাতবদল হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈদেশিক বাণিজ্যে ঘাটতি ২৪ বিলিয়ন ডলার

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT