চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিসি থেকে রবি শাস্ত্রীর পদত্যাগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৮ অপরাহ্ণ ০১, জুলাই ২০১৬
স্পোর্টস
A A

ভারতের সাবেক অধিনায়ক রবি শাস্ত্রী আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ক্রিকেট কমিটির মিডিয়া প্রতিনিধির পদ থেকে পদত্যাগ করেছেন। শুক্রবার এক বিবৃতির মাধ্যমে আইসিসির পদ ছাড়ার ঘোষণা দেন ভারতীয় ক্রিকেট দলে সাবেক টিম ডিরেক্টর।

ভারতের নতুন কোচ অনিল কুম্বলে নির্বাচিত হওয়ার পর থেকে সৌরভ গাঙ্গুলি-রবি শাস্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়েছে। শাস্ত্রীর অভিযোগ সৌরভের কারণেই তার ভারতের কোচ হওয়া হয়নি। চুপচাপ থাকা সৌরভও শাস্ত্রীকে পাল্টা দিয়ে বলেছেন, মূর্খের রাজ্যে বাস করছেন শাস্ত্রী!

হঠাৎ করেই কেন পদত্যাগ? এমন প্রশ্নে শাস্ত্রীর উত্তর, ‘আমার ব্যক্তিগত কাজ রয়েছে। তাছাড়া একই পদে ছয় বছর ধরে আছি। এবার পদ ছাড়ার সময় হয়েছে।’

শাস্ত্রীর পদত্যাগের আগে আইসিসি’র ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদে কাজ চালিয়ে যাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন কুম্বলে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তা বলেন, ‘সৌরভ, কুম্বলের পাশাপাশি রবি’র বিষয়টিও আমাদের কাছে যথেষ্ট আবেগের। সম্ভবত চলতি বিতর্কের পর কুম্বলের সঙ্গে এই মহূর্তে কাজ করতে চাচ্ছেন না তিনি।’

বিসিসিআইয়ের ওই কর্মকর্তার মতে, কুম্বলে ও শাস্ত্রী দুজনের আইসিসির ক্রিকেট কমিটির বৈঠকে পাশাপাশি বসাটা অস্বস্তিকর হতে পারে। সেজন্যই হয়তো শাস্ত্রী পদত্যাগ করেছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT