চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আ স ম রবের বাসায় রাজনীতিবিদদের ফের বৈঠক

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
১১:০২ পূর্বাহ্ণ ২০, অক্টোবর ২০১৭
রাজনীতি
A A

আ স ম আব্দুর রবের বাসায় ফের বৈঠক করেছেন দেশের কতিপয় রাজনীতিবিদ ও বিশিষ্টজন। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে রবের উত্তরার বাসায় তারা এ বৈঠকে বসেন।

বৈঠকে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবসহ সমমনা পাঁচ দলের শীর্ষ নেতারা।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান ডা. জাফরুল্লাহ চৌধুরী, জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, গণফোরামের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, কৃষক শ্রমিক জনতা লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।

জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন বলেন: আমরা এর আগেও একাধিকবার বৈঠক করেছি। এ বৈঠক সেই ধারাবাহিক বৈঠকেরই অংশ। বৈঠকে চলমান সংকট সমাধানে নিজেদের করণীয় নিয়ে আলোচনা করেছি। এছাড়া রোহিঙ্গা সংকট সমাধানের উপায় খুঁজে বের করার নানা দিক নিয়েও কথা বলেছি।

আবদুল মালেক রতন বলেন: রোহিঙ্গা সমস্যাটি আমাদের একটি বড় সমস্যা। আমরা জাতীয় কমিটি গঠনের কথা বলেছিলাম। এ কমিটি কীভাবে গঠিত হবে, উদ্দেশ্য কী হবে, এ নিয়েও আমরা বসেছিলাম।

এর আগে গত ১৪ জুলাই রাতে রাজধানীর উত্তরায় বাংলাদশের জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আসম আব্দুর রবের বাড়িতে কয়েকজন নেতার ‘ডিনার পার্টি’ চলাকালে সেখানে অভিযান চালায় পুলিশ। তবে ওই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। সেখানে আসম রবসহ ৭ জন নেতার ডিনার পার্টি ছিল।

Reneta

ওই ডিনার পার্টিতে আসম রব ছাড়াও সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, ওয়ার্কার্স পার্টির একাংশের নেতা সাইফুল হক, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আ স ম আব্দুর রবরাজনীতিবিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মধ্যরাতে চুরি হয়েছে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস আজ

জুন ১২, ২০২৬
Oil Prices Moving Down Concept with US Dollar Stack Barrels and a Red Arrow. 3D Render

যুদ্ধ স্থগিতের কারণে বিশ্ববাজারে কমল তেলের দাম

জুন ১২, ২০২৬

ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্তের পথে, যুদ্ধ স্থগিত: ট্রাম্প

জুন ১২, ২০২৬

২০ বছর পর বিশ্বকাপে চেকদের গোল, প্রত্যাবর্তনে কোরিয়ার দুর্দান্ত জয়

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT